News Flash

  • Home
  • Uncategorized
  • সুস্থ রয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, মঙ্গলবার হতে পারে বাইপাস
Image

সুস্থ রয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, মঙ্গলবার হতে পারে বাইপাস

নয়াদিল্লি, ২৮ মার্চ (হি. স.) : আপাতত অনেকটাই স্থিতিশীল রয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তাঁকে দিল্লির এইমসে স্থানান্তরিত করা হয়েছে। হাসপাতালের তরফে জানা গিয়েছে, সব ঠিক থাকলে আগামী মঙ্গলবার তাঁর বাইপাস করা হতে পারে। রাষ্ট্রপতি ভবনের তরফে সরকারি বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, ভারতের রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দকে দিল্লির এইমস হাসপাতালে স্থানান্তরিতকরা হয়েছে। ২৭ মার্চ বিকেলে তাঁকে স্থানান্তরিত করা হয়। তাঁর স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকরা তাঁকে বাইপাসের পরামর্শ দিয়েছেন। সম্ভবত ৩০ মার্চ মঙ্গলবার সকালে রাষ্ট্রপতির অস্ত্রপচার করা হবে। এখন রাষ্ট্রপতির শরীর ভালো আছে। তাঁকে এইমসের বিশেষজ্ঞরা পর্যবেক্ষণে রেখেছেন। প্রসঙ্গত, শুক্রবার সকালে বুকে ব্যাথা নিয়ে সেনা হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top