News Flash

  • Home
  • Uncategorized
  • কনসার্ট ফর বাংলাদেশ আয়োজনে ভারত
Image

কনসার্ট ফর বাংলাদেশ আয়োজনে ভারত

নয়াদিল্লি, ১৬ মার্চ (হি. স.)  : বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উপলক্ষ্যে কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করবে ভারত। নয়াদিল্লির কূটনৈতিক সূত্রে একথা জানানো হয়েছে।  
জানা গেছে, ঐতিহাসিক কনসার্টের নেতৃত্ব দেবেন পণ্ডিত রবিশংকরের মেয়ে অনুষ্কা শংকর এবং দ্য বিটলসের লিড গিটারিস্ট জর্জ হ্যারিসনের ছেলে ধ্যানি হ্যারিসন। অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে রয়েছে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস।
এর আগে মুক্তিযুদ্ধের সমর্থনে আন্তর্জাতিক জনমত তৈরি ও অর্থ সংগ্রহের উদ্দেশ্যে ১৯৭১-এ আমেরিকার নিউ ইয়র্কের বিখ্যাত ম্যাডিসন স্কোয়ারে কনসার্ট ফর বাংলাদেশের আয়োজন করা হয়েছিল। সেবার অনুষ্ঠান আয়োজনে প্রবাসী ভারতীয়রা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। অনুষ্ঠানের নেতত্ব দেন পণ্ডিত রবিশংকর ও জর্জ হ্যারিসন। প্রসঙ্গত, চলতি মাসের ২৬ ও ২৭ তারিখ বাংলাদেশ সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা সংক্রমণ শুরু হওয়ার পর এটাই তাঁর প্রথম বিদেশ সফর। এই সফরে কনসার্টের ঘোষণা হতে পারে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top