News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন স্বপন দাশগুপ্ত, গৃহীত হওয়ার অপেক্ষা
Image

রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন স্বপন দাশগুপ্ত, গৃহীত হওয়ার অপেক্ষা

নয়াদিল্লি, ১৬ মার্চ (হি.স.): যাবতীয় জল্পনার অবসান ঘটালেন তারকেশ্বরের বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত। রাজ্যসভার মনোনীত সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন স্বপন দাশগুপ্ত। অতঃপর বিজেপি-র হয়ে তারকেশ্বর থেকে প্রার্থী হতে আর কোনও বাধা রইল না তাঁর। স্বপনকে হুগলি জেলার তারকেশ্বর বিধানসভা আসন থেকে প্রার্থী করেছে বিজেপি। কিন্তু, রাজ্যসভার মনোনীত এই সাংসদ এত দিন কোনও রাজনৈতিক দলের সদস্যই ছিলেন না।
সোমবার রাতেই বিষয়টি সামনে আনেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। মহুয়া জানান, ‘পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে স্বপন দাশগুপ্ত বিজেপির প্রার্থী। সংবিধানের দশম তফসিলে বলা রয়েছে, রাজ্যসভার কোনও মনোনীত সদস্য শপথগ্রহণ করার ৬ মাস পর যদি কোনও রাজনৈতিক দলে যোগ দেন, তাহলে তাঁর সদস্যপদ বাতিল হয়ে যায়। স্বপন শপথ নিয়েছিলেন ২০১৬-র এপ্রিলে। এখনও কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। বিজেপি-তে যোগ দেওয়ার জন্য এখনই তাঁর সদস্যপদ বাতিল করতে হবে’।এরপর মঙ্গলবারই রাজ্যসভা থেকে ইস্তফা দিয়েছেন স্বপন দাশগুপ্ত। সেই মতো রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নায়ডুকে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন স্বপন। যদিও, এখনও ইস্তফা গৃহীত হয়নি। সেই অপেক্ষাতেই রয়েছেন স্বপন দাশগুপ্ত।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top