News Flash

  • Home
  • Uncategorized
  • দ্বিতীয় দিনেও ব্যাঙ্ক ধর্মঘটে বিপুল সাড়া, এটিএম বন্ধে ভোগান্তি চরমে
Image

দ্বিতীয় দিনেও ব্যাঙ্ক ধর্মঘটে বিপুল সাড়া, এটিএম বন্ধে ভোগান্তি চরমে

নয়াদিল্লি, ১৬ মার্চ (হি.স.): দেশ জুড়ে দু’দিনব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটের দ্বিতীয় দিনেও বিপুল সাড়া মিলেছে। কলকাতা থেকে বেঙ্গালুরু, মুম্বই থেকে চেন্নাই-দেশের সর্বত্র রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সব শাখা এদিনও বন্ধ ছিল। কাজ হয়নি বেসরকারি এবং বিদেশি ব্যাঙ্কগুলির সিংহভাগ শাখাতেও। প্রায় একই ছবি দেখা গিয়েছে দেশের বিভিন্ন প্রান্তেও। এটিএম বন্ধ থাকায় ভোগান্তি আরও বেড়েছে সাধারণ মানুষের। ব্যাঙ্ক বেসরকারিকরণের সিদ্ধান্তের বিরুদ্ধে দু’দিনের এই ধর্মঘট ডেকেছে এই শিল্পের কর্মী এবং অফিসারদের ন’টি ইউনিয়নের যৌথ মঞ্চ ইউনাটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন্স।
ব্যাঙ্ক ধর্মঘটের প্রথম দিন, সোমবার ব্যাঙ্কের কর্মী-অফিসাররা ধর্মঘটে স্বতঃস্ফূর্ত ভাবে যোগ দিয়েছিলেন। হাসপাতাল-সহ কিছু অত্যাবশ্যক ক্ষেত্রের এটিএম-কে ছাড় দেওয়া হলেও, অধিকাংশ এটিএম বন্ধ ছিল। ব্যাঙ্ক ধর্মঘটের দ্বিতীয় দিন মঙ্গলবারও একই ছবি ধরা পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে। পশ্চিমবঙ্গের কলকাতা থেকে শিলিগুড়ি, মহারাষ্ট্রের মুম্বই থেকে থানে, তামিলনাড়ুর চেন্নাই থেকে মাদুরাই-সর্বত্রই কাজে যোগ না দিয়ে ধর্মঘট পালন করেছেন ব্যাঙ্ক কর্মীরা।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top