News Flash

  • Home
  • Uncategorized
  • বিভিন্ন দাবীতে আশা কর্মীদের মিছিল আগরতলায়
Image

বিভিন্ন দাবীতে আশা কর্মীদের মিছিল আগরতলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ৷৷ আশা কর্মী ও আশা সহযোগীদের সরকারি কর্মচারি ঘোষণা করে প্রতিমাসে নূন্যতম ১৮ হাজার টাকা এবং আশা সহযোগীদের ২৪ হাজার টাকা ন্যূনতম বেতন প্রদান করা, আশা কর্মী ও আশার সহযোগীদের কুড়ি দিনের পরিবর্তে ৩০ দিনের কাজ প্রদান, প্রত্যেক মাসের ইনটেনসিভ যাতে প্রতিমাসে প্রদান করা হয় সহ ১২ দফা দাবিতে সোমবার ডেপুটেশন প্রদান করে ত্রিপুরা আশা কর্মী সংঘ৷


এদিন রবীন্দ্র ভবনের সামনে থেকে একদিবসীয় ধর্না ও রেলি সংঘটিত করে আশা কর্মী ও সহযোগীরা৷ রেলিটি শহর পরিক্রমা করে পশ্চিম জেলার জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়৷ সেখানে এক প্রতিনিধি দল দাবি সনদ তুলে দেন৷ পেশাগত ও সামাজিক সুরক্ষার বিষয়গুলি নিয়ে দাবিগুলি পেশ করা হয় জেলা প্রশাসকের কাছে৷ সর্বভারতীয় নটি দাবির সঙ্গে স্থানীয় তিনটি দাবি পেশ করা হয়৷ সরকারকে দাবিগুলির প্রতি গুরুত্ব বিবেচনা করে পদক্ষেপ নেবে বলে আশা ব্যক্ত করেন বি এম এস র সহ-সভানেত্রী দেবশ্রী কলই৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top