News Flash

  • Home
  • Uncategorized
  • ধৃত এনএলএফটি-র শীর্ষ নেতা পরিমল দেববর্মার পাঁচ দিনের পুলিশ হেফাজত
Image

ধৃত এনএলএফটি-র শীর্ষ নেতা পরিমল দেববর্মার পাঁচ দিনের পুলিশ হেফাজত

কাঞ্চনপুর , ১৫ মার্চ (হি. স.)৷৷ এনএলএফটি শীর্ষ নেতৃত্ব ধৃত পরিমল দেববর্মাকে আজ ত্রিপুরা পুলিশ মিজোরাম থেকে ফিরিয়ে এনেছে৷ আজ তাকে কাঞ্চনপুর এসডিজেএম আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ৷ আদালত ৫ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে৷ তাকে, মিজোরামের রাজধানী আইজলের গোপন ডেরা থেকে পুলিশ গ্রেফতার করেছিল৷


ইতিপূর্বে ত্রিপুরার ডিজিপি বলেছিলেন, স্পেশাল ব্রাঞ্চের খবর অনুযায়ী পরিমল দেববর্মা আইজলে রয়েছে এমনটা আমরা জানতে পেরেছিলাম৷ তাই, মিজোরাম পুলিশের ডিজি-র সঙ্গে কথা বলে তাকে গ্রেফতার করার অনুরোধ জানিয়েছিলাম৷ তিনি বলেন, মিজোরাম পুলিশ তাকে আইজল থেকে গ্রেফতার করেছে৷
আজ সোমবার উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, পরিমল দেববর্মাকে ভোর রাত ২-টা নাগাদ আইজল থেকে নিয়ে কাঞ্চনপুর পৌঁছেছে ত্রিপুরা পুলিশের বিশেষ দল৷ তাকে আজই কাঞ্চনপুর এসডিজেএম আদালতে সাত দিনের পুলিশ রিমান্ড চেয়ে সোপর্দ করা হয়েছে এবং আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে৷

প্রসঙ্গত, এনএলএফটি সহযোগী কান্তি মারাককে ঠিকেদারকে চাঁদার নোটিশ দেওয়ার অভিযোগে গ্রেফতার করেছিল পুলিশ৷ তাকে, জিজ্ঞাসাবাদ করেই পরিমল দেববর্মার সমস্ত তথ্য সংগ্রহ করা হয়েছে৷ তার গ্রেফতারের ঘটনায় উগ্রপন্থী গতিবিধি অনেকটাই কমে যাবে বলে দাবি করেছেন ত্রিপুরা পুলিশের মহা নির্দেশক ভি এস যাদব৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top