News Flash

  • Home
  • Uncategorized
  • ডি এম পাড়া জে বি বিদ্যালয়ের পঠন-পাঠন লাটে উঠেছে
Image

ডি এম পাড়া জে বি বিদ্যালয়ের পঠন-পাঠন লাটে উঠেছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ৷৷ খোয়াই জেলার তেলিয়ামুড়া মহাকুমার তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শকের অধীনে ডি এম পাড়া জেবি সুকল৷ এলাকার কচিকাঁচা শিশুদের পঠন- পাঠনের একমাত্র স্থান৷ শ্রমজীবী অংশের জনগণের বাস ওই এলাকা৷ এ বিদ্যালয়ের ১৫ জন ছাত্রছাত্রীর জন্য শিক্ষক শিক্ষিকা বরাদ্দ রয়েছে দুই(২)জন৷ সোমবার এলাকাবাসীদের থেকে অভিযোগ পেয়ে সংবাদ প্রতিনিধি বিদ্যালয় গিয়ে দেখতে পায়, শিক্ষিকা প্রতিমা সরকার দাস বিদ্যালয় আসেননি৷ ঘড়িতে তখন ৯ টা বেজে ১০ মিনিট৷ তারপরও উনার দেখা নেই৷


আরেক শিক্ষক একাই সব ক্লাস সামলাচ্ছেন৷ এলাকাবাসীদের অভিযোগ ওই শিক্ষিকা নাকি প্রায়শঃই বিদ্যালয় কামাই করেন৷ এ বিদ্যালয় পরিচালন কমিটির সদস্য ক্যামেরার সামনে অকপটে এই ঘটনা স্বীকার করেন৷ বিদ্যালয়ের কর্মরত আরেক শিক্ষক মশাই ও এই ঘটনা স্বীকার করেন৷ কোনরূপ ছুটি না নিয়ে দিব্যি আছেন উনি৷ যখন ইচ্ছে হয় আসেন, শোন ইচ্ছে হয় বাড়ি চলে যান৷ মাস শেষে মোটা মাইনে পকেট এ পুড়েন৷ বিদ্যালয়ে গিয়ে দেখা যায় একজন শিক্ষক সব ক্লাসের ছাত্র ছাত্রীদের একত্রে পড়াচ্ছেন৷ এলাকার শুভবুদ্ধি সম্পন্ন জনগণ আজকে ক্যামেরার সামনে এ বিষয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন৷ তারা জানান চূড়ান্ত অব্যবস্থাপনা ও গাফিলতির মধ্য দিয়ে চলছে বিদ্যালয়৷

এ বিষয়ে বিদ্যালয় শিক্ষা দপ্তরের দৃষ্টি আকর্ষণ করছে৷ জানা যায় তেলিয়ামুড়া ইংরেজি মাধ্যম বিদ্যালয় থেকে মাস দেড়েক পূর্বে গুণধর শিক্ষিকাকে বিদ্যালয় বদলি করা হয়৷ কিন্তু হাল ফেরেনি৷ এই ঘটনা সম্পর্কে তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শক জানানো হলে তিনি ঘটনাটি দেখবেন বলে আশ্বস্ত করেন৷ এলাকার জনগণের সহ ছাত্র-ছাত্রীদের দাবি বিদ্যালয় যেন সুষ্ঠ পরিচালন ব্যবস্থা থাকে এবং শিক্ষক শিক্ষিকারা যেন বিদ্যালয এ এসে পঠন-পাঠনে মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মানুষ করে তোলে৷ এখন দেখার সংবাদ প্রকাশের পর দিদিমণি টনক নড়ে কিনা নাকি এভাবেই চলতে থাকে শিক্ষা ব্যবস্থা৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top