News Flash

  • Home
  • Uncategorized
  • সাব্রুমে মৌমাছির আক্রমণে আহত দুই, সংকটজনক অবস্থা একজনের
Image

সাব্রুমে মৌমাছির আক্রমণে আহত দুই, সংকটজনক অবস্থা একজনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ৷৷ মৌমাছির আক্রমণে গুরুতর আহত দুূইজন৷ এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সাথে সাথে গোমতী জেলা হাসপাতালে রেফার করা হয়৷ ঘটনাটি ঘটেছে রবিবার সকাল এগারটা নাগাদ সাব্রুমের ছোটখিল লীলাগড় চা বাগানে৷


আহত ব্যক্তির নাম দীনেশ ত্রিপুরা ও কেশব রাই৷ ঘটনার বিবরণে জানা যায়, ছোটখিল লীলাগড় চা বাগানে একটি নির্মিত টাওয়ারে বেশ কয়েকমাস ধরেই প্রচুর সংখ্যক মৌমাছি বাসা তৈরি হয়েছে৷ এতো সংখ্যক মৌমাছি বাসা তৈরী হয়েছে, যেখানে টাওয়ারের কাছে যেতে অনেকেই ভয় পায়৷ কি কারণে ওই দুই ব্যক্তি মৌমাছির বাসার সামনে গিয়েছিল তা জানা যায়নি৷ তবে মৌমাছির বাসার সামনে যাওয়া মাত্র দুই ব্যক্তিকেই প্রচুর সংখ্যক মৌমাছি একসাথে আক্রমণ করে৷


মৌমাছির আক্রমণে দুই ব্যক্তিই প্রচণ্ড চিৎকার করতে থাকে৷ তাদের চিৎকারে চা বাগানের লোকেরা ছুটে এসে আগুনের ধোঁয়া ছড়িয়ে দিয়ে কোন রকমে রক্ষা করেন৷ পরবর্তী সময়ে দমকল কর্মীরা এসে আহত দু’জনকে উদ্ধার করে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে যান৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top