News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরাখণ্ড বিজেপির সভাপতি পরিবর্তিত, দায়িত্ব পেলেন মদন কৌশিক

উত্তরাখণ্ড বিজেপির সভাপতি পরিবর্তিত, দায়িত্ব পেলেন মদন কৌশিক

নয়াদিল্লি ও দেহরাদূন, ১২ মার্চ (হি.স.): মুখ্যমন্ত্রীর পর এবার উত্তরাখণ্ডে পরিবর্তিত হল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র রাজ্য সভাপতিও। বংশীধর ভগতকে সরিয়ে উত্তরাখণ্ডের নতুন রাজ্য সভাপতি করা হয়েছে বিজেপি বিধায়ক মদন কৌশিককে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াতের মন্ত্রিসভায় মন্ত্রী হতে পারেন বংশীধর ভগত, তাই তাঁকে রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।  


হরিদ্বার বিধানসভার চার-বারের বিধায়ক হলেন মদন কৌশিক। পার্বত্য রাজ্যে বিজেপির সবথেকে প্রবীণ বিধায়কও হলেন কৌশিক। একদিকে নতুন রাজপূত মুখ্যমন্ত্রী পেল উত্তরাখণ্ড, অন্যদিকে ব্রাহ্মণ মুখকেই উত্তরাখণ্ড বিজেপির নতুন রাজ্য সভাপতি করা হয়েছে। গত বুধবারই উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিরথ সিং রাওয়াত।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top