News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা-প্রকোপে বেসামাল ব্রাজিল, মৃত্যু বেড়ে ২৬৬,৬১৪
Image

করোনা-প্রকোপে বেসামাল ব্রাজিল, মৃত্যু বেড়ে ২৬৬,৬১৪

রিও ডি জেনেইরো, ৯ মার্চ (হি.স.): ব্রাজিলে করোনাভাইরাসের প্রকোপে রাশ টানাই যাচ্ছে না। ব্রাজিলে এখনও কোভিড-১৯ ভাইরাসের বাড়বাড়ন্ত অব্যাহত। ব্রাজিলে প্রতিদিনই হু হু করে বাড়ছে করোনা-আক্রান্তের সংখ্যা, লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুও। বাড়তে বাড়তে ব্রাজিলে ২ লক্ষ ৬৬ হাজারেরও বেশি করোনা-আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বিগত ২৪ ঘন্টায় (সোমবার) ব্রাজিলে নতুন করে ১ হাজার ১১৪ জনের মৃত্যু হয়েছে, ফলে ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ২ লক্ষ ৬৬ হাজার ৬১৪-তে পৌঁছেছে।
সংক্রমণও দ্রুততার সঙ্গে বাড়ছে ব্রাজিলে। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, সোমবার সারা দিনে ব্রাজিলে নতুন করে ৩৬,১৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে এযাবৎ ব্রাজিলে ১১,০৫৫,৪৮০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ৯,৭৮২,৩২০ জন। ব্রাজিলে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ১,০০৬,৫৪৬ জন, তাঁদের মধ্যে ৮,৩১৮ জনের শারীরিক অবস্থা সঙ্কটজনক। মৃদু অসুস্থ ৯,৯৮,২২৮ জন।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top