News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসি ভোট : ২৮ আসনেই প্রার্থী তালিকা প্রকাশ করল প্রদেশ কংগ্রেস
Image

এডিসি ভোট : ২৮ আসনেই প্রার্থী তালিকা প্রকাশ করল প্রদেশ কংগ্রেস

আগরতলা, ৮ মার্চ (হি.স.)৷৷ ঢাল-তলোয়ার ছাড়াই ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি) নির্বাচনে একা লড়াইয়ে নামছে কংগ্রেস৷ আজ ২৮টি আসনেই প্রার্থী তালিকা ঘোষণা দিয়েছে শতবর্ষ প্রাচীন এই দল৷ লোকসভা নির্বাচনের মতোই এডিসি নির্বাচনে কংগ্রেস একা প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুতি নিয়েছে৷
আজ সোমবার সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করে প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষকান্তি বিশ্বাস বলেন, নির্বাচনে কংগ্রেস জয়ের ব্যাপারে ১০০ শতাংশ নিশ্চিত৷ এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীররঞ্জন বর্মণ৷ দীর্ঘদিন পর রাজনীতির ময়দানে ফিরে শাসকদল বিজেপি এবং বিরোধী সিপিএম-কে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সঠিক সময়ে কিছু প্রশ্ণের জবাব জানতে চাইব৷ তখন বিজেপি কিংবা সিপিএম কারোরই নির্বাচনে লড়াই করা সম্ভব হবে না৷


এদিন পীযূষবাবু বলেন, কংগ্রেসের প্রার্থী তালিকায় আইপিএফটি-র ব্লক অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান অম্পিনগর থেকে সঞ্জীব কলই এবং মহারানি ও কিল্লা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই চাকরিচ্যুত শিক্ষক৷ এছাড়া, মহিলা প্রার্থী রয়েছেন একজন৷


প্রসঙ্গত, এডিসি নির্বাচনে ২৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে৷ বামফ্রন্ট সবার প্রথমে প্রার্থী তালিকা প্রকাশ করেছে৷ ইতিমধ্যে শাসক জোট শরিক পৃথকভাবে ১৮টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে৷ আজ কংগ্রেসও প্রার্থীদের নাম ঘোষণা করেছে৷ শুধু তা-ই নয়, রাজপরিবারের সদস্য প্রদ্যুত কিশোর দেববর্মণের নেতৃত্বে তিপ্রাহাও আজ প্রার্থী তালিকা ঘোষণা করবে৷ শুধু বাকি রয়ে গেছে বিজেপি৷ দলের মুখপাত্র সুব্রত চক্রবর্তীর কথায়, ১২ ফেব্রুয়ারির মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করা হবে৷ কেন্দ্রীয় নেতৃত্বের সবুজ সংকেত পাওয়া গেলেই প্রার্থী তালিকা প্রকাশিত হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top