News Flash

  • Home
  • Uncategorized
  • জিবিতে সফল জটিল অস্ত্রোপচার, রাজ্যের চিকিৎসকদের দক্ষতা আবারও প্রমাণিত হল
Image

জিবিতে সফল জটিল অস্ত্রোপচার, রাজ্যের চিকিৎসকদের দক্ষতা আবারও প্রমাণিত হল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মার্চ৷৷ জিবিপি হাসপাতালের চিকিৎসকগণ গতকাল দুরূহ অে’াপচার করে বয়স্কা এক মহিলাকে বিপদমুক্ত করেছেন৷ জরায়ু থেকে ৯ কেজি ওজনের এই টিউমার অস্ত্রোপচার করে বের করায় রোগীর আত্মীয়-স্বজনরা চিকিৎসকদের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন৷


আনন্দনগরের বাসিন্দা ষাট বছরের মহিলার পেট গত বেশ কয়েক বছর ধরেই অস্বাভাবিকভাবে ফুলে গিয়েছিল৷ তার বিভিন্ন ধরনের জটিলতা ও অস্বস্তিও হচ্ছিল৷ শেষপর্যন্ত দিনকয়েক আগে তিনি জিবিপি হাসপাতালে আসেন৷ পরীক্ষা-নিরীক্ষায় ডিম্বাশয়ে টিউমার ধরা পরে৷ নানা পরীক্ষা-নিরীক্ষার পর জিবিপি হাসপাতালের চিকিৎসকরা তার অপারেশনের দিন ধার্য করেন৷ দুপুরে এক ঘন্টারও বেশী সময় ধরে এই জটিল অপারেশন হয়৷ স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাঃ আশিস কুমার রক্ষিত ও ডাঃ ধ্রুব প্রসাদ পাল অস্ত্রোপচার করেন৷

অ্যানেস্থেসিওলজিষ্ট ছিলেন ডাঃ রাজেশ চৌধুরী৷ ছিলেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাঃ সৌরিশ দেববর্মা ও ডাঃ অর্ঘ্য মল্ল দেববর্মা, পিজি স্টুডেন্ট ডাঃ শতরূপা আচার্য ও ডাঃ প্রিয়ঙ্কা দেববর্মা৷ এছাড়া সিস্টার জ্যোৎস্না দাস ও তপতি চক্রবর্তী ছিলেন এই টিমে৷ প্রায় নয় কেজির টিউমারটি অস্ত্রোপচার করে বের করা হয়৷ জিবিপি হাসপাতালে সাম্পতিককালে একাধিক জটিল অস্ত্রোপচারে সাফল্য এসেছে৷ এই অপারেশনটিও জটিল এক অপারেশন ছিল৷ রোগিনী বর্তমানে সুুস্থ এবং হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন৷ এই জটিল অস্ত্রোপচারের মাধ্যমে রাজ্যের চিকিৎসকদের দক্ষতা আবারও প্রমাণিত হল বলে দপ্তর মনে করছে৷ স্বাস্থ্য অধিকর্তা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সংবাদ জানিয়েছেন৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top