News Flash

  • Home
  • Uncategorized
  • ছেলের মারধরে আহত মায়ের মৃত্যু হাসপাতালে
Image

ছেলের মারধরে আহত মায়ের মৃত্যু হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারি৷৷ খোয়াইয়ের বাসন্তী টিলাএলাকায় গুণধর পুত্রের মারধরে আহত মায়ের মৃত্যু হয়েছে জিবি হাসপাতালে৷ ঘটনায় আহত মৃতার স্বামী জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷খোয়াই থানা এলাকার বাসন্তী টিলায় সরস্বতী পূজার দিন গুণধর পুত্রের আক্রমনে গুরুতরভাবে আহত হয়েছিলেন পিতা এবং মাতা৷


তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাদেরকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ জিবি হাসপাতাল তিন দন চিকিৎসাধীন থাকার পর গতকাল রাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন অভাগিনী মা৷ মৃতার নাম সুমিত্রা দেবনাথ৷ তার স্বামী রাজ কুমার দেবনাথ এখনো জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে গিয়ে জিবি হাসপাতালে চিকিৎসাধীন রাজকুমার দেবনাথ জানান সরস্বতী পূজার দিন তাদের পুত্র মরন দেবনাথ তার বোনকে বাইকে করে সরস্বতী পূজায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল৷ ভালো ভাবে বাইক চালাতে না পারার কারণে তার মা আপত্তি জানিয়েছিলেন৷ এনিয়ে মা ও পত্রের মধ্যে বাকবিতণ্ডা হয়৷

বাক-বিতণ্ডার যে দরপত্র তার মাকে লাকড়ি দিয়ে বেধড়ক মারধর করে৷ স্ত্রীকে বাঁচাতে এগিয়ে এসেছিলেন স্বামী রাজকুমার দেবনাথ৷ তাকেও পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছে শরীরের নানা স্থানে আঘাত লেগেছে৷ দুজনেই জিবি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন৷ চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার গভীররাতে মৃত্যু হয় সুমিত্রা দেবনাথের৷ গুণধর পুত্রের বিরুদ্ধে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে বলে তার বাবা রাজকুমার দেবনাথ জানিয়েছেন৷স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top