News Flash

  • Home
  • Uncategorized
  • দু’দিনে শুধু ত্রিপুরা মেডিক্যাল কলেজেই ৩১ জন করোনা-আক্রান্তের মিলল সন্ধান
Image

দু’দিনে শুধু ত্রিপুরা মেডিক্যাল কলেজেই ৩১ জন করোনা-আক্রান্তের মিলল সন্ধান

আগরতলা, ২০ ফেব্রুয়ারি (হি.স.)৷৷ বেশ কিছুদিন স্বস্তিতে কেটেছিল৷ ফের করোনা-র আতঙ্কে সম্ভবত অনেকেরই রাতের ঘুম উবে গেছে৷ এবার মনে হচ্ছে হাপানিয়াস্থিত ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা-র আতুরঘর হিসেবে পরিচিতি পেতে চলেছে৷ কারণ গত দুদিনে ওই হাসপাতালে ৩১ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ তাঁদের মধ্যে ২৮ জন স্বাস্থ্যকর্মী এবং তিনজন সাধারণ নাগরিক৷


মেডিক্যাল সুপার ডা. অরিন্দম দত্ত জানিয়েছেন, বেশ কয়েকটা করোনা-র তেমন উপদ্রব চোখে পড়েনি৷ মাঝে মধ্যে দু-এক জনের দেহে করোনা-র সংক্রমণ পাওয়া গেছে ঠিকই, কিন্ত একসাথে ৩১ জনের করোনা সংক্রমিতের ঘটনায় ভীষণ চিন্তাজনক বলেই তিনি দাবি করেন৷ তিনি জানান, চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী মিলিয়ে গত দুদিনে ২৮ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ এছাড়া, তিন রোগীর দেহেও করোনা-র সংক্রমণ পাওয়া গেছে৷ তাঁদের মধ্যে একজন গর্ভবতী মহিলা রয়েছেন৷


ডা. অরিন্দমের কথায়, করোনা-আক্রান্তের সন্ধান পাওয়ার সাথে সাথেই প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ আজ থেকেই পুরো হাসপাতাল সেনিটাইজ করার উদ্যোগ নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ৷ আগামী তিনদিন চলবে এই প্রক্রিয়া৷ সাথে তিনি যোগ করেন, প্রসূতি বিভাগ গতকালই সেনিটাইজ করা হয়ে গেছে৷ তবে নতুন কোনও রোগীকে হাসপাতালে ভরতি করা হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

তাঁর দাবি, দুজন করোনা-আক্রান্ত ছাড়া বাকি সকলেই উপসর্গহীন৷ তাই, সকলেই বাড়িতে আইসোলেসনে রয়েছেন৷ একজন বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভরতি হয়েছেন৷ তিনি বলেন, করোনা নির্মূল হয়ে গেছে এমনটা ভাবার কোনও কারণ নেই৷ তাই, সকলকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে৷

Releated Posts

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top