News Flash

  • Home
  • Uncategorized
  • ২১শে ভাষা দিবস, আজ আগরতলা স্থলবন্দরে বন্ধ থাকবে আমদানি-রফতানি
Image

২১শে ভাষা দিবস, আজ আগরতলা স্থলবন্দরে বন্ধ থাকবে আমদানি-রফতানি

আগরতলা, ২০ ফেব্রুয়ারি (হি.স.)৷৷ আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষ্যে আগামীকাল রবিবার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকবে৷ তবে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতে কোনও সমস্যা হবে না৷


শনিবার আখাউড়া স্থলবন্দরের আমদানি- রফতানিকারক সংস্থার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এবং ব্যবসায়ী রাজীব উদ্দিন ভুইয়াঁ জানিয়েছেন, রবিবার একুশে ফেব্রুয়ারি আন্তজার্তিক মাতৃভাষা দিবস৷ তাই সেদিন সকাল থেকে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি ভারতীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্টদের চিঠির মাধ্যমে আগেই জানিয়ে দেওয়া হয়েছে৷ সোমবার সকাল থেকে মাছ রফতানির মধ্য দিয়ে সবধরনের বাণিজ্য যথারীতি স্বাভাবিক হবে৷ আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ আব্দুল হামিদ জানান, আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে৷

আগরতলা ল্যান্ড পোর্টের ম্যানেজার দেবাশিস নন্দি জানিয়েছেন, ২১শে ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় ছুটি পালিত হয়৷ স্বাভাবিকভাবে, ওইদিন ওপারে সমস্ত ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকে৷ ফলে, এপার থেকেও কোনও কিছুই পাঠানোর সুযোগ থাকে না৷ তাঁর কথায়, আমদানি-রফতানি বাণিজ্য আগামীকাল বন্ধ থাকলেও স্থলবন্দর খোলা থাকবে৷ তেমনি, ইমিগ্রেশনও খোলা থাকবে৷ ফলে, যাত্রীদের যাতায়াতে কোনও সমস্যা হবে না৷

Releated Posts

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top