News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান দূর্ঘটনায় গুরুতর আহত তিনজন

পৃথক স্থানে যান দূর্ঘটনায় গুরুতর আহত তিনজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারি৷৷ বিশালগড় এর সেকেরকোট এবং ঊনকোটি জেলার ফটিকরায় গোকুলনগরে দুটি পথ দুর্ঘটনায় তিনজন গুরুতর ভাবে আহত হয়েছে৷ আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷


ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার সকালে একটি অটো করে সেকেরকোট থেকে আগরতলা উদ্দেশ্যে আসছিল এক যুবক৷ সেকের কোট বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মারুতি গাড়ি ঢুকে ধাক্কা দেয়৷ মারুতি গাড়ির ধাক্কায় অটোর যাত্রী গুরুতর ভাবে আহত হয়৷ দমকল বাহিনীর জওয়ানরা আহত যুবককে উদ্ধার করে হাপানিয়া ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়৷


তার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে৷ বিশালগড় থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ আহত হয়েছে এদিকে ঊনকোটি জেলার ফটিকরায় থানা এলাকার গোকুলনগর একটি গাড়ি ও বাইকের মধ্যে সংঘর্ষে দুই যুবক গুরুতর ভাবে আহত হয়েছে৷

দমকল বাহিনীর জওয়ানরা আহত দুই যুবককে উদ্ধার করে প্রথমে ফটিকরায় হাসপাতালে নিয়ে যান৷ আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফটিকরায় হাসপাতাল থেকে ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ গুরুতর আহত যুবকের নাম ধনিরঞ্জন দেববর্মা৷ ফটিকরায় থানার পুলিশ গাড়ি এবং বাইক আটক করেছে এবং এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে এ ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top