News Flash

  • Home
  • Uncategorized
  • চাকুরিচ্যুত শিক্ষকদের সাথে কথা বলা উচিত ছিল সরকারের : কংগ্রেস
Image

চাকুরিচ্যুত শিক্ষকদের সাথে কথা বলা উচিত ছিল সরকারের : কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারি৷৷ রাজ্যের চাকুরিচ্যুত শিক্ষকদের সাথে সরকারের কথা বলার উচিত ছিল৷ তারা যাতে সন্তুষ্ট হতে পারে সেই ব্যবস্থা নেওয়ার দরকার ছিল৷ তারা গণতান্ত্রিক সরকারের কাছে দাবি জানাতে পারে৷ কারণ সরকার তাদের ভিষণ ডকুমেন্টে আশ্বাস দিয়েছিল৷ তাই তারা দাবি করছে৷ কিন্তু আজকের পরিস্থিতির জন্য সরকার দায়ী৷ এই পরিস্থিতি করেছে পূর্বের সরকার সিপিএম এবং বর্তমান বিজেপি৷ বুধবারের ঘটনা নিন্দনীয় বলে অভিমত ব্যক্ত করেন পিসিসি সভাপতি পিযুষ কান্তি বিশ্বাস৷


শ্রী বিশ্বাস, রাজ্যের বিজেপি সরকারের পতন দরকার৷ এই সরকার মানুষের সাথে ভাওতার পর শুধু ভাওতাবাজি করে চলেছে৷ মুখ্যমন্ত্রীর সাথে বহুবার দেখা করে জনস্বার্থ বিষয় সহ অন্যান্য বিষয়গুলি আবগত করা হলেও কিছু হচ্ছে না৷ জরুরি অবস্থা থেকে খারাপ অবস্থা রাজ্যে চলছে৷ বিরোধী রাজনৈতিক দলগুলি দলীয় অফিস জবর দখল করা হচ্ছে৷ মানুষ এই সরকার থেকে মুক্তি চাইছে৷


আর এই বিষয়গুলি সম্পর্কে জেনে দিল্লি থেকে রাজ্যে আসছেন কংগ্রেস নেতৃত্বরা৷ আগামী ২৯ জানুয়ারি আগরতলাতে এক সমাবেশ অনুষ্ঠিত হবে৷ নেতাজি সুকলের মাঠ থেকে মিছিল শুরু হবে৷ কিন্তু এতে শাসক দলের নেতৃত্বরা আতঙ্কগ্রস্ত হয়ে গ্রাম পাহাড়ে বাড়ি বাড়ি গিয়ে কর্মীরা সমাবেশে অংশ না নিতে হুমকি দিচ্ছে৷ তবে এই হুঙ্কার র্যালির উদ্দেশ্য হল দ্রব্যমুল্য বৃদ্ধি, বেকারদের কর্ম সংস্থানের অভাব, চিটফান্ডে ক্ষতিগ্রস্তদের সমস্যা সমাধান, সাংবাদিকদের উপর আক্রমণের বিরুদ্ধে, পেট্রোল ড্রিজেলের মুল্য অধিক৷ এগুলির বিরুদ্ধে এই কর্মসূচি বলে জানান তিনি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top