News Flash

  • Home
  • Uncategorized
  • রাজধানী আগরতলায় পৃথক স্থানে আগুনে পুড়ল দোকান-বাড়ি
Image

রাজধানী আগরতলায় পৃথক স্থানে আগুনে পুড়ল দোকান-বাড়ি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি৷৷ সোমবার সকালে রাজধানীর বটতলা হাওড়া মার্কেট এলাকায় একটি হোটেলে রান্নার সময় গ্যাস সিলিন্ডার লিক করে চাঞ্চল্য ছড়ায়৷ অল্পেতে রক্ষা পায় হাওড়া মার্কেট এলাকা৷ ঘিঞ্জি এলাকা হওয়ায় সকালে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়৷ তবে দোকান মালিকের তৎপরতায় বড়সড় অগ্ণিকান্ডের হাত থেকে রক্ষা পায় গোটা এলাকা৷ ঘটনার খবর পেয়ে আসে দমকলের ইঞ্জিন৷

দোকান মালিক প্রাণেশ  দেবনাথ ও অন্যান্য কর্মীরা মিলে লিক হওয়া গ্যাস সিলিন্ডারটি পার্শবর্তী হাওড়া নদীতে ফেলে দেয়৷ এতে করে বড়সড় বিপত্তি হাত থেকে রক্ষা পায় গোটা এলাকা৷ এই ঘটনায় হোটেলে কর্মরত এক মহিলা অল্পবিস্তর আহত হন৷ এদিকে রাজধানী লাগোয়া চৌরাঙ্গি এলাকায় রবিবার সন্ধ্যায় ভয়াবহ অগ্ণিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল একটি হার্ডওয়ার্ডস-এর দোকান৷ দোকানের মালিক শঙ্কর পাল জানান রবিবার তিনি দোকানের কর্মচারীদের নিয়ে অন্যত্র গিয়েছিলেন সেখান থেকে সন্ধ্যায় তিনি দোকানে আসে৷ তারপর তিনি দোকান বন্ধ করে বাড়িতে চলে আসেন৷ বাড়িতে আসার কিছু সময় বাদে দোকানের এক কর্মচারি মোবাইলে কল করে জানায় যে দোকানে আগুন লেগেছে৷ সাথে সাথে তিনি ঘটনাস্থলে ছুটে যান৷ ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান দমকল বাহিনীর দুইটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে৷ পরবর্তী সময় দমকল বাহিনীর কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে৷ তিনি আরও জানান এই অগ্ণিকাণ্ডে উনার প্রায় ৫ থেকে ৬ লক্ষ টাকা ক্ষতি হয়েছে৷ তবে কিভাবে এই অগ্ণিকাণ্ডের সুত্রপাত তা নিয়ে ধুঁয়াশা রয়েছে৷ যদিও দোকান মালিকের বক্তব্য হয়তো কেউ দোকানে আগুন লাগিয়ে দিয়েছে৷ এলাকায় দেখা দিয়েছে চাঞ্চল্য৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top