News Flash

  • Home
  • Uncategorized
  • ট্রাক্টর মিছিল নিয়ে হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট
Image

ট্রাক্টর মিছিল নিয়ে হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৮ জানুয়ারি (হি. স.) : দিল্লির বিজ্ঞানভবনে কেন্দ্রীয় সরকারের সঙ্গে একাধিকবার বৈঠকে বসা সত্বেও রফাসূত্র বেরিয়ে না আসার জেরে ২৬ জানুয়ারি দিল্লির বুকে ট্রাক্টর মিছিলের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলির। এনিয়ে রাজনৈতিক মহলে বেশ কয়েকদিন ধরেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় কৃষকদের ট্রাক্টর মিছিলে কোন রকমের হস্তক্ষেপ করবে না আদালত। দিল্লি তে কে আসবে এবং যাবে তা নির্ধারণ করবে পুলিশ বলে জানায় আদালত। কৃষকদের ট্রাক্টর মিছিলের ওপর নিষেধাজ্ঞা জারির দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় সরকার। কিন্তু ট্রাক্টর মিছিলের ওপর কোনো রকমের হস্তক্ষেপ করবে না আদালত। প্রধান বিচারপতি এসএ বোবদের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ অ্যাটর্নি জেনারেলকে জানায় সরকার কেন চাইছে আদালতের থেকে নির্দেশ নিতে। সরকারের উচিত নিজের ক্ষমতাকে ব্যবহার করা। সিদ্ধান্ত নেওয়ার অধিকার পুলিশের রয়েছে। এই মামলার পরবর্তী শুনানি হবে ২০ জানুয়ারি। আদালতে দায়ের করে নিজেদের পিটিশনে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয় বিরোধ প্রদর্শন করে গোটা বিশ্বের সামনে দেশকে অপমানিত করার অধিকার দেওয়া উচিত নয়। সেদিন সমস্ত ধরনের বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা জারি করতে চেয়ে সুপ্রিমকোর্টে পিটিশন দায়ের করে কেন্দ্র।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top