News Flash

  • Home
  • Uncategorized
  • ৮ বছর পর রেকর্ড ঠাণ্ডা শ্রীনগরে, জমে বরফ ডাল লেক
Image

৮ বছর পর রেকর্ড ঠাণ্ডা শ্রীনগরে, জমে বরফ ডাল লেক

শ্রীনগর, ১৩ জানুয়ারি (হি.স.): প্রবল ঠাণ্ডা ও শৈত্যপ্রবাহে ভূস্বর্গের অবস্থা তথৈবচ। প্রবল শৈত্যপ্রবাহ ‘চিল্লাই কালান’-এর কবলে পড়ে বিপর্যস্ত জনজীবন। বুধবার কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখের মধ্যে সবথেকে শীতলতম দ্রাস। সেখানে তাপমাত্রা হিমাঙ্কের ২৮.৪ ডিগ্রি নীচে। কার্গিলে পারদ নেমে গিয়েছে হিমাঙ্কের ১৯.৬ ডিগ্রি নীচে। শ্রীনগরে তাপমাত্রা ছিল মাইনাস ৭.৮ ডিগ্রি। গুলমার্গে তাপমাত্রার পারদ নেমে গিয়েছে হিমাঙ্কের ১০ ডিগ্রি নীচে। বিগত ৮ বছরের মধ্যে মঙ্গলবার রাত (১২ জানুয়ারি রাত) সবথেকে শীতলতম ছিল শ্রীনগরে। এর আগে ২০১৩ সালের ১৪ জানুয়ারি শ্রীনগরে এতটা নেমেছিল সর্বনিম্ন তাপমাত্রার পারদ।

শ্রীনগরে এখন এতটাই ঠাণ্ডা যে, জমে বরফ হয়ে গিয়েছে ডাল লেক। আগামী ৩১ জানুয়ারি শেষ হচ্ছে ‘চিল্লাই কল্যাণ’। বুধবার জম্মু ও কাশ্মীরের আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৭.৮ ডিগ্রি, পহেলগামে মাইনাস ১১.৭ ডিগ্রি, লাদাখের লেহ শহরে মাইনাস ১৬.৩ ডিগ্রি, কার্গিলে মাইনাস ১৯.৬ ডিগ্রি এবং জম্মু শহরে ৬.৯ ডিগ্রি। সবথেকে শীতলতম ছিল দ্রাস।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top