News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লির জনগণকে বিনামূল্যেই দেওয়া হবে ভ্যাকসিন : কেজরিওয়াল
Image

দিল্লির জনগণকে বিনামূল্যেই দেওয়া হবে ভ্যাকসিন : কেজরিওয়াল

নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স.): অপেক্ষা শেষ হয়েছে, আগামী ১৬ জানুয়ারি থেকেই দিল্লি-সহ গোটা দেশেই শুরু হবে করোনাভাইরাসের টিকাকরণ। টিকাকরণ নিয়ে দেশবাসীর মধ্যে উৎসাহের শেষ নেই। তেমনই অনেকের মধ্যে টিকাকরণ নিয়ে নানা প্রশ্ন রয়েছে মনের মধ্যে। একটি প্রশ্ন তো সকলেরই মনে, করোনা-টিকা বিনামূল্যে দেওয়া হবে তো? দিল্লিবাসীকে আশ্বস্ত করে বুধবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়ে দিলেন, ‘দিল্লির জনগণকে বিনামূল্যেই কোভিড ভ্যাকসিন দেওয়া হবে।’

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেজরিওয়াল জানান, ‘প্রত্যেকের কাছে আমি বিনীত অনুরোধ করছি, করোনা-ভ্যাকসিন নিয়ে অযথা ভুল তথ্য ছড়াবেন না। কোভিড ভ্যাকসিন যাতে বিনামূল্যে দেওয়া হয়, সে জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আমি ব্যক্তিগতভাবে অনুরোধ জানিয়েছি। যদি, কেন্দ্র এমনটা না করে এবং যদি প্রয়োজন হয়, তাহলে দিল্লির জনগণকে বিনামূল্যে কোভিড ভ্যাকসিন দেওয়া হবে।’ 

করোনাকালে ডিউটি করার সময় প্রাণ হারিয়েছিলেন ডাঃ হীতেশ গুপ্তা। দিল্লি সরকারের পক্ষ থেকে তাঁর পরিবারকে ১ কোটি আর্থিক সাহায্য করা হয়েছে। এদিন হীতেশ গুপ্তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার পর কেজরিওয়াল জানিয়েছেন, ‘হীতেশ গুপ্তার পরিবারকে ১ কোটি টাকা প্রদান করতে এসেছি আমি। তাঁর স্ত্রী শিক্ষিত এবং তাঁকে দিল্লি সরকারে চাকরি দেওয়া হবে।’

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top