News Flash

  • Home
  • Uncategorized
  • লন্ডন থেকে ২৫৬ জন যাত্রী নিয়ে ফিরল বিমান, ভারতে নয়া স্ট্রেনের আতঙ্ক!
Image

লন্ডন থেকে ২৫৬ জন যাত্রী নিয়ে ফিরল বিমান, ভারতে নয়া স্ট্রেনের আতঙ্ক!

নয়াদিল্লি, ৮ জানুয়ারি (হি.স.): করোনাভাইরাসের নতুন প্রজাতি (স্ট্রেন) নিয়ে এমনিতেই আতঙ্ক বিরাজমান ভারতে। এমতাবস্থায় লন্ডন থেকে ২৫৬ জন যাত্রীকে নিয়ে দিল্লিতে এল বিমান। শুক্রবারই ব্রিটেন থেকে ভারতে যাত্রীবাহী বিমান চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত সরকার। যদিও, ভারত থেকে ব্রিটেনে বিমান চলাচল স্বাভাবিক হয়েছে ৬ জানুয়ারি থেকে। বিমান চলাচল স্বাভাবিক হওয়ায় শুক্রবার লন্ডন থেকে ২৫৬ জন যাত্রীকে নিয়ে দিল্লিতে এসে পৌঁছেছে বিমান।


করোনার নতুন স্ট্রেন নিয়ে ব্রিটেনের নাজেহাল অবস্থা। নতুন করে লকডাউন চলছে সেখানে। এই পরিস্থিতিতে ব্রিটেন থেকে যাত্রীদের দিল্লি ফেরায় আতঙ্ক ছড়াচ্ছে ভারতে। দিল্লিতে ইতিমধ্যেই নতুন করোনা স্ট্রেন-এর ১৩ জনের সংক্রমণ ধরা পড়েছে। অন্যদিকে, ভারতে ওই সংখ্যা দাঁড়িয়েছে ৮২। এই পরিস্থিতিতে ব্রিটেন ও ভারতের মধ্যে বিমান চলাচল স্বাভাবিক হওয়ায় ভারত সরকারের সিদ্ধান্তে অনেকেই অখুশি। উদ্বেগ প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top