News Flash

  • Home
  • Uncategorized
  • রাজধানীর স্যাটেলমেন্ট কার্য্যালয় সহ রাজ্যের চার জায়গায় ভয়াবহ আগুন, ব্যপক ক্ষয়ক্ষতি
Image

রাজধানীর স্যাটেলমেন্ট কার্য্যালয় সহ রাজ্যের চার জায়গায় ভয়াবহ আগুন, ব্যপক ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/চড়িলাম/তেলিয়ামুড়া/ কাঞ্চনপুর, ৪ জানুয়ারি৷৷ ফের অগ্ণিকান্ড৷ কয়েক ঘন্টার ব্যবধানে রাজ্যের চার জায়গায় আগুনের গ্রাসে বহু সরকারি বেসরকারি সম্পত্তি পুড়ে ছাঁই হয়ে গিয়েছে৷ রাজধানী আগরতলা শহরের প্যালেস কম্পাউন্ড এলাকায় রাজস্ব দপ্তরের স্যাটেলমেন্ট কার্য্যালয়ের কয়েকটি ঘরে আগুন লাগে৷ সোমবার রাত আনুমানিক সাড়ে নয়টায় আচমকা আগুনের লেলিহান শিখা দেখা যায়৷ সাথে সাথেই খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে৷ বিভিন্ন স্টেশন থেকে ৯টি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে৷ খবর পেয়ে পুলিশও সেখানে পৌঁছে৷ কিভাবে আগুনের সূত্রপাত তা তদন্ত করে দেখা হচ্ছে৷ তবে আশঙ্কা করা হচ্ছে বৈদ্যুতিন সর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত৷


এদিকে, কোনাবন পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ড এর বাসিন্দা জীবন শর্মার বাড়িতে একটি রাবার স্মোকের ঘরে আগুন লেগে যায়৷ ঘটনার বিবরণে জানা যায় সন্ধ্যা ৫ টায় জীবন শর্মার রাবার স্মোক ঘরে হঠাৎ আগুন দেখতে পায়৷ তারপর বাড়ির লোকদের চিৎকার শুনে এলাকার জনগণ ও যুবকেরা দৌড়ে আসে এবং জল দিয়ে আগুনকে নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে৷আগুন নিয়ন্ত্রণে না আনতে পেরে খবর দেওয়া হয় বিশালগড় অগ্ণিনির্বাপক দপ্তরে৷ কিছুক্ষণের মধ্যে দমকল বাহিনী এসে আগুনের লেলিহান শিখায় জল স্প্রেকরে৷ ঘরের মধ্যে ছিল প্রায় এক হাজার কেজি রাবার পাশে ছিল একটি দোকান সবকিছু পুড়ে ছাই হয়ে যায়৷আনুমানিক ভাবে বলতে গেলে জীবন শর্মার ৫ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে জানা গেছে৷ এদিকে জনগণের পক্ষ থেকে দাবি তুলেছে বিশালগড় এর ফায়ার বিগেট স্টেশন থেকে মধুপুর প্রায় দশ পনের কিলোমিটার দূরে অবস্থিত৷ তাতে দমকল বাহিনী পৌঁছাতে অনেক সময় লেগে যায়৷ তাই এলাকাবাসীর দাবি মধুপুরে যদি একটি ফায়ার বিগেট স্টেশন বসানো যেত ভালো হবে সার্বিক স্বার্থে৷ তা নিয়ে এলাকায় এক প্রকার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷


ভয়াবহ অগ্ণিকাণ্ড তেলিয়ামুড়া শহরের শিববাড়ি স্থিত আনন্দমার্গ হাই সেকেন্ডারী সুকলের পাশে৷ আগুনে পুড়ে ছাই তিনটি বসতঘর৷ আগুন নিয়ন্ত্রণে আনতে তিনটি দমকলের ইঞ্জিন৷ অল্পেতে রক্ষা পেল পার্শবর্তী ঘনবসতি বাড়িঘর গুলি৷ এলাকায় চাঞ্চল্য৷ জানা যায় আজ সারে চারটে নাগাদ হঠাৎ করে অরুপ দে র ঘরে হঠাৎ করে ধোয়া উঠতে শুরু করে৷ দেখতে দেখতে আগুন সমস্ত ঘরে ছড়িয়ে পড়ে৷ শুধু তাই নয় একে বাড়িতে থাকা উনার দুই ভাইয়ের ঘরেও আগুন ছড়িয়ে পড়ে৷ প্রথমাবস্থায় এলাকাবাসীরা দৌড়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং খবর দেয় অগ্ণিনির্বাপক দপ্তরে৷ সঙ্গে সঙ্গেই অগ্ণিনির্বাপক দপ্তরের দমকল কর্মীরা ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে৷ যদিও এরই মধ্যে তিনটি বছর ঘরই সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়৷ পুড়ে ছাই হয়ে যায় ঘরে থাকা আসবাবপত্রসহ জরুরী কাগজপত্র৷ যদিও আগুন নিয়ে গোটা এলাকায় দেখাদে চাঞ্চল্য৷ কিন্তু অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীদের প্রচেষ্টায় গোটা এলাকাটা কে রক্ষা করা সম্ভব হয়৷ প্রাথমিকভাবে জানা যায় বিদ্যুতের শর্ট সার্কিট এর ফলেই এই অগ্ণিকাণ্ডের সূত্রপাত৷ প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি এই একটি পরিবারের৷

উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুরের রবীন্দ্রনগরে অগ্ণিকাণ্ডে একটি বসত বাড়ী ভস্মিভূত হয়ে গেছে৷ অগ্ণিকাণ্ডে বাড়ির দুজন মহিলা গুরুতরভাবে আহত হয়েছেন৷ ঘটনার বিবরণে জানা যায় কাঞ্চনপুরের রবীন্দ্রনগর এলাকায় হঠাৎ অগ্ণিকাণ্ডের ঘটনা ঘটে একটি বাড়িতে৷ আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় লোকজন এগিয়ে যান৷ খবর পাঠানো হয় দমকল বাহিনীকে৷ দমকল বাহিনীর জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়৷ দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন আয়ত্তে আসে৷ তবে এর মধ্যেই একটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ভস্মীভূত হয়ে যায়৷ দমকল বাহিনীর জওয়ানদের তৎপরতার ফলে অন্যান্য বাড়িঘর অল্পেতে রক্ষা পেয়েছে৷এদিকে আহত দুই মহিলাকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে কাঞ্চনপুর মহাকুমা হাসপাতালে নিয়ে যায় দমকল বাহিনীর জওয়ানরা৷ বর্তমানে তারা চিকিৎসাধীন৷ অগ্ণিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি৷ অগ্ণিকাণ্ডের ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ পুলিশ এবং দমকল বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে৷ ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের তরফ থেকে আপৎকালীন আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে৷পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতি নিরূপণের পর ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করা হবে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top