News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান দূর্ঘটনায় একজন নিহত আহত চার
Image

পৃথক স্থানে যান দূর্ঘটনায় একজন নিহত আহত চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ চুড়াইবাড়ি/ উদয়পুর৷৷ ৩ জানুয়ারি৷৷ রাজ্যে পথ দুর্ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে৷ টাকার চলার ঘনিয়ামারায় অটো দুর্ঘটনা এক মহিলা গুরুতরভাবে আহত হন৷ আহত মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে টাকারজলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় টাকারজলা হাসপাতাল থেকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ জিবি হাসপাতালে নিয়ে আসা হলেও শেষ রক্ষা করা যায়নি৷ জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহিলার মৃত্যু হয়৷ দুর্ঘটনায় মৃত মহিলার নাম সুস্মিতা দেববর্মা৷তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷


এদিকে নতুন বাজার থেকে অমরপুর আসার পথে বাইক দুর্ঘটনায় আহত আরও এক যুবকের মৃত্যু হয়েছে৷ মৃত যুবকের নাম শাসন কুমার জমাতিয়া৷ জানা গেছে ওই যুবক বাইক নিয়ে নতুন বাজার থেকে অমর পড়ে তার বাড়িতে ফিরছিল৷ তখন ঐ বাইক নিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে ওই যুবক৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে অমরপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷সেখান থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় জিবি হাসপাতালে তার মৃত্যু হয়৷ অপরদিকে আগরতলা মোহনপুর সড়কের দমদমিয়ায় একটি অলটো গাড়ি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে৷ তাতে গাড়ির চালক গুরুতর ভাবে আহত হয়৷ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে এসে আহত গাড়ির চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ বর্তমানে গাড়ির চালক চিকিৎসাধীন৷ আসাম আগরতলা জাতীয় সড়কের ২৯ মাইল এলাকায় পথ দূর্ঘটনায় ফরেস্টার গুরুতরভাবে আহত হয়েছেন৷ আহত ফরেস্টারের নাম নির্মল দাস৷জানা গেছে একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়৷গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে তিনি গুরুতর ভাবে আহত হন৷ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে এসে আহত ফরেস্টার নির্মল দাসকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন৷
বাইক চালককে বাঁচাতে গিয়ে দ্রুতগতির মারুতি অল্টো গাড়ির ঠাই দোকান ঘরে৷ গুরুতর আহত বাইক চালক৷ অল্ট্রো গাড়ির চালক থানার হেফাজতে৷ঘটনা চুরাইবাড়ির প্রেমতলা বাজার এলাকায়৷


ঘটনার বিবরণে জানা যায়,আজ উত্তর জেলার চুরাইবাড়ি থানা এলাকার প্রেমতলা বাজারে চৌমাথা সড়কে ঘটে গেলো ভয়াবহ পথ দুর্ঘটনা৷চুরাইবাড়ি কদমতলা অভিমুখে দ্রুত গতিতে আসা মারুতি অল্টো গাড়ি আসছিলো৷ কিন্তু প্রেমতলা বাজার সংলগ্ণ চৌমাথায় আসার পর অপরদিক থেকে আসা নম্বরের বাইক ও বাইক চালককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হাড়িয়ে রাস্তার পাশে দোকান ঘরের ভিতরে ডুকে যায়৷আর তাতে পাশে থাকা আরও তিনটি দোকানে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে৷সাথে বাইক চালক মারুতির অল্প বিস্তর ধাক্কায় কদমতলা চুরাইবাড়ি সড়কের উপর ছিটকে পড়ে৷ দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত বাইক চালক মিনাজুর হককে অকুস্থল থেকে দমকল কর্মীরা কদমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়৷ কিন্তু বাইক চালকের অবস্থা গুরুতর হওয়াতে তাকে কদমতলা থেকে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করা হয়৷
এদিকে অল্টো গাড়ির চালক অনুপম নাথকে চুরাইড়াড়ি থানার পুলিশ আটক করে থানায় নিয়ে আসে৷সাথে পুলিশ দূর্ঘটনা সল থেকে দূর্ঘটনা গ্রস্থ মারুতি অল্ট্রো গাড়ি ও বাইকটিকে চুরাইবাড়ি থানায় নিয়ে এসেছে৷


অপরদিকে প্রেমতলা বাজার বাসীর তরফ থেকে প্রমতলা চৌমাথা এলাকায় ট্রাফিক পয়েন্ট বসানোর জোড়ালো দাবি তূলেছেন৷সানীয়দের বক্তব্য, বিকেল বেলা প্রেমতলা চৌমাথা এলাকায় মানুষের সমাগম কম থাকে৷আর বিকেল বেলা এই ভয়ংকর পথ দূর্ঘটনা ঘটে যাওয়াতে কোন দোকানি বা পথচারীর প্রানের ক্ষতি না ঘটলেও রাস্তার পাশের ৩/৪ টি দোকানের বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে৷সানীয়দের অভিযোগ,এর পূর্বেও এই চৌমাথায় বহুবার পথ দূর্ঘটনা সংঘটিত হয়েছে৷ কিন্তু পরিবহন দপ্তর বা প্রশাসনের কোন ভূমিকা পরিলক্ষিত হয়নি৷আজ বিকেলে আবারো প্রেমতলা চৌমাথায় ভয়ংকর পথ দূর্ঘটনার পুনরাবৃত্তি ঘটলো৷


উল্লেখযোগ্য যে,প্রেমতলা চৌমাথা এলাকার সড়কটি ব্যস্ত বহুল সড়ক৷ একদিকে প্রেমতলা থেকে কূর্তি ঘেঁষে আসাম সীমান্ত,আরেকদিকে কদমতলা হয়ে ধর্মনগর,চুরাইবাড়ি হয়ে আসাম আগরতলা জাতীয় সড়ক আবার ফুলবাড়ি হয়ে ধর্মনগর৷তার সাথে ২০৮ নং বিকল্প জাতীয় সড়ক প্রমতলা চৌমাথার সড়ক দিয়ে বয়ে গেছে৷ সুতরাং প্রমতলা চৌমাথায় অতিসত্বর ট্রাফিক পয়েন্ট না বসালে আগামী দিনে অনেক ভয়ংকর পথ দূর্ঘটনা সংঘটিত হবে৷এখন দেখার বিষয় সংশ্লিষ্ট দপ্তর কি ভূমিকা পালন করে৷
গতকাল রাত আনুমানিক ১০ ঘটিকায় উদয়পুর বাগমা গ্রামীণ ব্যাংক সংলগ্ণ জাতীয় সড়কে ১০২ এম্বুলেন্স সাথে মারুতি ভ্যান গাড়ি মুখোমুখি সংঘর্ষে একজন গুরুতর আহত হয়েছেন ৷ ঘটনায় প্রকাশ উদয়পুর গোমতী জেলা হাসপাতাল থেকে রেফার করা রোগী নিয়ে আগরতলা জিবি হাসপাতালে যাওয়ার পথে মারুতি ভ্যান সজোরে ধাক্কা দেয় অ্যাম্বুলেন্সকে৷ এতে মারুতি গাড়ি দুটির ব্যাপক ক্ষতি হয়৷ আহত ব্যক্তি প্রানতোষ চক্রবর্তীকে চিকিৎসার জন্য উদয়পুর অগ্ণিনির্বাপক দপ্তরের দমকল কর্মীরা উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যান ৷ এদিকে বাগমা ফাঁড়ির ওসি দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে এম্বুলেন্স ও মারুতি গাড়ি দুটি উদ্ধার করে বাগমা পুলিশ ফাঁড়িতে নিয়ে যান এবং অ্যাম্বুলেন্স চালক ও মারুতি চালককে আটক করে৷ মারুতি গাড়ির চালকের চোখে ঘুম আসার কারণেই এই দুর্ঘটনা৷ অন্যদিকে এম্বুলেন্সে থাকা রোগীকে অন্য আরেকটি এম্বুলেন্স দিয়ে আগরতলার উদ্দেশ্যে পাঠানো হলে হাপানিয়া এলাকায় রোগীর মৃত্যু হয় বল সংবাদ সূত্রে জানা যায়৷ জাতীয় সড়কে ঘন ঘন দুর্ঘটনা ঘটায় যাত্রী ও সাধারণ নাগরিকরা গভীর ভাবে চিন্তিত ও উদ্বিগ্ণ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top