News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রীয় কৃষি আইন এর বিরুদ্ধে প্রস্তাব পাশ করল কেরল বিধানসভা
Image

কেন্দ্রীয় কৃষি আইন এর বিরুদ্ধে প্রস্তাব পাশ করল কেরল বিধানসভা

তিরুবনন্তপুরম, ৩১ ডিসেম্বর (হি. স.) : কেন্দ্রের নতুন তিনটি কৃষি আইনের বিরুদ্ধে প্রস্তাব পাশ করল কেরল বিধানসভা। বৃহস্পতিবার সকালে তড়িঘড়ি বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে প্রস্তাব আনেন রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। প্রস্তাবে বলা হয়েছে কৃষকদের সমস্যার কথা শুনে অবিলম্বে তিনটি কৃষি আইন বাতিল করে দেওয়া উচিত কেন্দ্রের।

বিধানসভারর অধিবেশন চলাকালীন প্রস্তাব পেশের সময় মুখ্যমন্ত্রী বলেন, দেশে কৃষি ক্ষেত্র যখন তীব্র সংকটের মধ্য দিয়ে চলেছে সেই সময় কেন্দ্র সংসদে তিনটি কৃষি বিল পাশ করায়। এতে দেশের কৃষি ক্ষেত্রের উপর প্রভাব পড়তে বাধ্য। রাজধানী ক্রমাগত সাক্ষী থাকছে কিংবদন্তি কৃষক আন্দোলনের। কৃষক আন্দোলনের পেছনে বিপুল ইচ্ছাশক্তি কাজ করেছে যা এতদিন পর্যন্ত অদেখায় থেকে গিয়েছিল। দি ফার্মার (এম্পাওয়ার্মেন্ট এন্ড প্রটেকশন) এগ্রিমেন্ট অন প্রাইস অ্যাসুরেন্স এন্ড ফার্ম সার্ভিস অ্যাক্ট ২০২০, দ্য ফার্মার প্রডিউস ট্রেড এন্ড কমার্স (প্রমোশন এন্ড ফেসিলিটেশন) অ্যাক্ট ২০২০, দি এসেনশিয়ালস কমোডিটি (আমেন্ডমেন্ট) বিল সংসদে পাশ করা হয়েছে। এই আইনগুলি বিরুদ্ধে কৃষকরা অনবরত বিক্ষোভ দেখিয়ে চলেছে। কৃষকদের দাবি এই আইনগুলো বাতিল করতে হবে। কৃষকদের প্রতি সমবেদনা ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, তীব্র শীতকে উপেক্ষা করে ৩৫ দিন ধরে কৃষকরা বিক্ষোভ দেখিয়ে চলেছে। এর মধ্যেই ৩২ কৃষক প্রাণ হারিয়েছে। যখন কোন আইন জনমানস সন্দেহের উদ্রেক করে তখন পরিষদীয় (সংসদীয়) গণতন্ত্রের কর্তব্য বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখা। দেশের ৪৩.৩ শতাংশ কর্মশক্তি কৃষিতে নিয়োজিত।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top