News Flash

  • Home
  • Uncategorized
  • তৃতীয় টেস্টের আগে অস্ট্রেলিয়া দলে ফিরলেন ডেভিড ওয়ার্নার
Image

তৃতীয় টেস্টের আগে অস্ট্রেলিয়া দলে ফিরলেন ডেভিড ওয়ার্নার

সিডনী, ৩০ ডিসেম্বর (হি. স.) : সিডনী টেস্টে খেলবেন ডেভিড ওয়ার্নার। তৃতীয় টেস্টের আগে অস্ট্রেলিয়া দলের সঙ্গে যোগ দিলেন কুঁচকির চোটের জন্য বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম দু’টি টেস্টে মাঠে নামতে না পারা ওয়ার্নার।

তাঁর পাশাপাশি স্কোয়াডে ফিরলেন তরুণ ওপেনার উইল পুকোভস্কিও। ঘরোয়া ক্রিকেটে নজর কাড়া উইল পুকোভস্কি নতুন মুখ হিসেবে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে ঢুকেছিলেন। যদিও প্রস্তুতি ম্যাচে হেলমেটে বল লাগায় প্রথম দু’টি টেস্টে মাঠে নামা হয়নি তাঁর। সিডনীতে তাঁর টেস্ট অভিষেকের সম্ভাবনা প্রবল।

প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে হাফ-সেঞ্চুরি করলেও জো বার্নসের ফর্মে খুশি নয় টিম ম্যানেজমেন্ট। ওয়ার্নার দলে ফেরায় স্বাভাবিকভাবেই স্কোয়াড থেকে ছিটকে গেলেন বার্নস। চলতি বর্ডার-গাভাসকর ট্রফির শেষ দু’টি টেস্টের জন্য অস্ট্রেলিয়া ১৮ সদস্যের যে স্কোয়াড ঘোষণা করেছে, তাতে নাম নেই বার্নসের।

তৃতীয় ও চতুর্থ টেস্টের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড: টিম পেইন (ক্যাপ্টেন), সিয়ান অ্যাবট, প্যাট কামিন্স, ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জোস হ্যাজেলউড, ট্রেভিস হেড, মইজেস হেনরিকস, মার্নাস ল্যাবুশান, ন্যাথন লিয়ঁ, মাইকেল নেসের, জেমস প্যাটিনসন, উইল পুকোভস্কি, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন, ম্যাথিউ ওয়েড ও ডেভিড ওয়ার্নার।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top