News Flash

  • Home
  • Uncategorized
  • বৈঠকের মাঝে কৃষক সংগঠনের নেতাদের সঙ্গে ভোজন করলেন কেন্দ্রীয় মন্ত্রীরা
Image

বৈঠকের মাঝে কৃষক সংগঠনের নেতাদের সঙ্গে ভোজন করলেন কেন্দ্রীয় মন্ত্রীরা

নয়াদিল্লি, ৩০ ডিসেম্বর (হি. স.): পূর্বনির্ধারিত সূচি মেনে কৃষক সংগঠনগুলির নেতাদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। গুরুত্বপূর্ণ এই বৈঠকে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। বৈঠক চলাকালীন মধ্যাহ্নভোজের সময় কৃষক সংগঠনের নেতাদের সঙ্গে একসাথে খেলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী এবং রেলমন্ত্রী।

খাবারের আয়োজন কৃষকরা নিজেরাই করেছিল। এদিনের দিল্লির বিজ্ঞান ভবনের বৈঠকে ৪০টি কৃষক সংগঠনের নেতারা যোগ দিয়েছিল। কেন্দ্রের তরফে আশা প্রকাশ করা হয়েছে এই বৈঠক থেকে সমাধান সূত্র বেরিয়ে আসবে। মধ্যাহ্নভোজের সময় দিল্লি শিখ গুরুদ্বার কমিটির কৃষকদের জন্য খাবার পাঠায়। সেই খাবারই কৃষকদের সঙ্গে খেতে বসেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর, রেল ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল, বাণিজ্যমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সোমপ্রকাশ।


উল্লেখ করা যেতে পারে, এর আগেও দিল্লির বিজ্ঞান ভবনের বৈঠকে নিজেদের আনা খাবার খেয়েছিলেন কৃষক সংগঠনের নেতারা। আগের বারের মত এবারও সরকারের তরফ থেকে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছিল। কিন্তু এবারও সরকারের দেওয়া খাবার খেতে অনীহা প্রকাশ করে কৃষক নেতারা। বরফ গলাতে কৃষক সংগঠনের নেতাদের সঙ্গে খেতে বসেন কেন্দ্রীয় মন্ত্রীরা।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top