News Flash

  • Home
  • Uncategorized
  • আয় বহির্ভূত সম্পদ রাখার অভিযোগে গ্রেফতার প্রাক্তন পাক বিদেশমন্ত্রী
Image

আয় বহির্ভূত সম্পদ রাখার অভিযোগে গ্রেফতার প্রাক্তন পাক বিদেশমন্ত্রী

ইসলামাবাদ, ৩০ ডিসেম্বর (হি. স.) :  আথিক অনিয়মের অভিযোগে গ্রেফতার পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী খাজা আসিফ। স্থানীয় সময় মঙ্গলবার দলের বৈঠক থেকে বেরনোর সময়েই তাঁকে গ্রেফতার করেছে ন্যাশনাল অ্যাকাউন্টেবেলটি ব্যুরো (ন্যাব)। বুধবার প্রাক্তন পাক বিদেশমন্ত্রীকে আদালতে হাজির করা হয় বলে ন্যাবের এক মুখপাত্র জানিয়েছেন।


এদিন ন্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘২০০৪ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত দুবাইতে ওয়ার্ক পারমিট নিয়ে বেশ কয়েকটি সংস্থার আইনি পরামর্শদাতা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন খাজা আসিফ। আইনি পরামর্শদাতা  হিসেবে তিনি ১৩ কোটি ৬০ লক্ষ রুপির বেশি আয় করেছিলেন। তাঁর ওই আয় সংক্রান্ত বিভিন্ন নথি জমা দেওয়ার জন্য প্রাক্তন পাক বিদেশ মন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই নথি জমা দেননি তিনি। তদন্তের জন্য বার বার সহযোগিতা করার অনুরোধ জানানো হলেও, তাতে কর্ণপাত করেননি। তদন্তে কোনও সহযোগিতা করেননি। তাই তাঁকে গ্রেফতার করা হয়েছে।’

যদিও ন্যাবের অভিযোগ খারিজ করে দিয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। খাজা আসিফের গ্রেফতার নিয়ে ইমরান খানের সরকারকেই নিশানা করেছেন তিনি। প্রাক্তন সতীর্থকে গ্রেফতারের নিন্দা করে তিনি বলেন, ‘সরকার বিরোধী আন্দোলনে ভয় পেয়ে বিরোধী দলীয় নেতাদের অবৈধভাবে ধড়পাকড় শুরু করেছে ইমরান খান সরকার। এমন দমনপীড়নের মূল্য অবশ্যই চোকাতে হবে।’ 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top