News Flash

  • Home
  • Uncategorized
  • ৩১ জানুয়ারি পর্যন্ত লকডাউন সম্প্রসারণ করল মহারাষ্ট্র সরকার
Image

৩১ জানুয়ারি পর্যন্ত লকডাউন সম্প্রসারণ করল মহারাষ্ট্র সরকার

মুম্বই, ৩০ ডিসেম্বর (হি. স.): ইংল্যান্ডে  করোনার নতুন সংস্করণ ভারতে ঢুকে পড়েছে। ফলে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ৩১ জানুয়ারি পর্যন্ত লকডাউন সম্প্রসারণ করল মহারাষ্ট্র সরকার। রাজ্যে বিপর্যয় মোকাবিলা দফতরের তরফ থেকে জানানো হয়েছে পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী ২২ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত যেসব জেলায় নৈশ কার্ফু বলবত ছিল তেমনি থাকবে।
উল্লেখ করা যেতে পারে, ৩১ ডিসেম্বর পর্যন্ত অস্থায়ীভাবে ইংল্যান্ডের সঙ্গে সমস্ত ধরনের যাত্রীবাহী বিমান পরিষেবা বাতিল করে দিয়েছে ভারত। কিন্তু তা সত্বেও ২৩ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত যারা বিমানে করে ইংল্যান্ড থেকে ভারতে ফিরেছেন তাদের অনেকের শরীরে করোনার নতুন সংস্করণ মিলেছে। ফলে সতর্ক গোটা দেশ।


 অন্যদিকে, বিগত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৩০১৮ জন। সুস্থ হয়ে উঠেছে ৫৫৭২জন। নিহত ৬৮জন। রাজ্যে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লক্ষ ২৫ হাজার ০৬৬ । ২৫ নভেম্বরের পর ইংল্যান্ড থেকে মুম্বইতে আসা আরও ৩ জন যাত্রী শরীরে করোনা নতুন সংস্করণ মিলেছে। ফলে করোনার নতুন সংস্করণে এই মুহূর্তে মুম্বইতে আক্রান্ত ১৫।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top