News Flash

  • Home
  • Uncategorized
  • আতঙ্ক বাড়ছেই! ভারতে ২০ জনের শরীরে নয়া করোনা-স্ট্রেনের হদিশ
Image

আতঙ্ক বাড়ছেই! ভারতে ২০ জনের শরীরে নয়া করোনা-স্ট্রেনের হদিশ

নয়াদিল্লি, ৩০ ডিসেম্বর (হি.স.): মঙ্গলবার ছিল ৬। বুধবার সেই সংখ্যা বেড়ে হল ২০। ব্রিটেন থেকে ভারতে আগত মোট ২০ জনের শরীরে মিলল করোনাভাইরাসের নতুন প্রজাতির হদিশ। এই ২০ জনের মধ্যে ২ বছরের একটি শিশুও রয়েছে। পরিবারের সঙ্গে ব্রিটেন থেকে সম্প্রতি উত্তরপ্রদেশের মেরঠে ফিরেছিল ২ বছরের শিশুটি। পরীক্ষা করতেই জানা গিয়েছে করোনাভাইরাসের নতুন স্ট্রেনে (প্রজাতি) আক্রান্ত হয়েছে সে।

এই শিশুটির সঙ্গে দেশে সব মিলিয়ে এখন নতুন করোনা-স্ট্রেনে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২০। তবে এত কম বয়সি কেউ এর আগে এ দেশে নতুন স্ট্রেনে আক্রান্ত হয়নি। ওই বাচ্চাটির মা-বাবাও কোভিডে আক্রান্ত। কিন্তু তাঁদের দেহে নতুন স্ট্রেন রয়েছে কি না সেই রিপোর্ট এখনও আসেনি।


ব্রিটেন থেকে ফেরার পর ওই পরিবারের মোট চারজনের করোনা-পরীক্ষা করা হয়েছিল। তাঁদের প্রত্যেকের রিপোর্টই পজিটিভ আসে। নতুন স্ট্রেনের বিষয়টি নিশ্চিত করতে তাঁদের নমুনা জিনোম সিকোয়েন্স করানোর জন্য দিল্লি পাঠানো হয়। চারটি নমুনার মধ্যে বাচ্চাটির শরীরে নতুন স্ট্রেনের খোঁজ মিলেছে। মঙ্গলবার পর্যন্ত ভারতে নতুন স্ট্রেনে আক্রান্তের সংখ্যা ছিল ৬। বুধবার সেই সংখ্যা বেড়ে হয়েছে ২০।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top