News Flash

  • Home
  • Uncategorized
  • লাভ জিহাদ রুখতে অধ্যাদেশ জারি করল মধ্যপ্রদেশ সরকার
Image

লাভ জিহাদ রুখতে অধ্যাদেশ জারি করল মধ্যপ্রদেশ সরকার

ভোপাল, ২৯ ডিসেম্বর (হি.স.): রাজ্যে লাভ জিহাদের বাড়বাড়ন্ত রুখতে অধ্যাদেশ (অর্ডিন্যান্স) জারি করল মধ্যপ্রদেশ সরকার। মঙ্গলবার রাজ্যের মন্ত্রিসভা লাভ জিহাদ রুখতে ধর্ম স্বতন্ত্র অধ্যাদেশ ২০২০ মঞ্জুরি দিয়েছে। মন্ত্রিসভার মঞ্জুরির পর রাজ্যপালের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। এদিন রাজধানী ভোপালে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের নেতৃত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠক হয়। সেই বৈঠকেই এই অধ্যাদেশকে মঞ্জুরি দিয়ে দেওয়া হয়।

নতুন অধ্যাদেশ অনুযায়ী জোর করে ধর্ম পরিবর্তন মামলায় দোষী সাব্যস্ত হলে ন্যূনতম ১০ বছরের কারাদণ্ড। এছাড়াও এক লক্ষ টাকা আর্থিক জরিমানা করা হবে। যে ধর্মগুরু এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে তার পাঁচ বছরের কারাবাস হবে। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে জোর করে ধর্ম পরিবর্তন রুখতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top