News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার জন্য জিনোম সিকোয়েন্সিং বৃদ্ধি করবে সরকার : কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক
Image

করোনার জন্য জিনোম সিকোয়েন্সিং বৃদ্ধি করবে সরকার : কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

নয়াদিল্লি, ২৯ ডিসেম্বর (হি. স.) : ব্রিটেনে পাওয়া গিয়েছে নতুন ধরনের করোনা সংক্রমণ। সতর্ক ভারত। ইতিমধ্যেই অস্থায়ী ভাবে বাতিল করে দেওয়া হয়েছে বিমান পরিষেবা। এর পাশাপাশি এই নতুন ধরনের করোনা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য জিনোম সিকোয়েন্সিং বাড়িয়ে দিয়েছে ভারত। মঙ্গলবার একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সচিব রাজেশ ভূষণ। 

তিনি সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, দশটি সরকারি পরীক্ষাগারের সম্মিলিত সংস্থা ইনসাকোগ ক্রমাগত জিনোম সিকোয়েন্সিং করে চলেছে এই ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে। আগামী দিনে করোনা মতো অন্যান্য ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলা করতে সহায়তা হবে। যেসব সংস্থা এই জিনোম সিকোয়েন্সিং সঙ্গে যুক্ত সেগুলি হল আইসিএমআর, বায়োটিক ইন্ডিয়া, সিএসআইআর এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। ব্রিটেনে করোনার নতুন সংস্করণ এর আগে পাঁচ হাজার জিনোম সিকোয়েন্সিং করা হয়েছিল। বর্তমানে সেই সংখ্যা  আরও বাড়ানো হয়েছে। সমন্বয় বজায় রেখে কাজ চলছে। বর্তমান পরিস্থিতিতে করোনা মোকাবিলার ক্ষেত্রে ভারত  ভালো জায়গায় রয়েছে সে বিষয় বলতে গিয়ে তিনি জানিয়েছেন, দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ২.৭ লাখের কম। ক্রমাগত তা পতনের দিকে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top