News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সংসৃকতির বিকাশই আত্মনির্ভর ভারত গঠনের অন্যতম ভিত্তি : উপমুখ্যমন্ত্রী
Image

সংসৃকতির বিকাশই আত্মনির্ভর ভারত গঠনের অন্যতম ভিত্তি : উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর৷৷ খয়েরপুর পল্লীমঙ্গল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মুক্তমঞ্চে আজ পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক যুব উৎসবের উদ্বোধন হয়৷ উদ্বোধন করেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷ জেলাভিত্তিক যুব উৎসবের উদ্বোধন করে উপমুখ্যমন্ত্রী শ্রী দেববর্মা বলেন, আজকের যুবক ও যুবতীরাই রাষ্ট্রের ভবিষ্যৎ৷ যুবক ও যুবতীরা রাষ্ট্রের সাংসৃকতিক ঐতিহ্যকেও বহন করে৷ তিনি বলেন, সাংসৃকতিক সচেতনতাই আত্মনির্ভর ভারত সৃষ্টির শ্রেষ্ঠ ও সহজ উপায়৷ উপমুখ্যমন্ত্রী যুব উৎসবের সাংসৃকতিক প্রতিযোগিতাগুলিতে অংশগ্রহণকারী যুবক ও যুবতীদের উৎসাহিত করে বলেন, সংসৃকতির বিকাশই আত্মনির্ভর ভারত গঠনের অন্যতম ভিত্তি৷ দেশের মাটিতে থেকেই তারা যেন নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে৷ সেইজন্য সরকার যুব উৎসবের আয়ােজন করেছে৷ যাতে করে যুবক যুবতীরা নিষ্ঠার সাথে সাংসৃকতিক চর্চায় যুক্ত থাকতে পারে৷


অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন, স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে এই যুব উৎসবের আয়ােজন করা হয়৷ স্বামী বিবেকানন্দ আমাদের দেশের যুব সম্প্রদায়ের কাছে অন্যতম শ্রেষ্ঠ আদর্শ৷ স্বামী বিবেকানন্দের আদর্শ আজকের যুব সম্প্রদায়ের কাছে জাগ্রত করার উপর তিনি গুরুত্ব আরােপ করেন৷ তিনি আশা প্রকাশ করেন এই যুব উৎসব সুস্থ সংসৃকতির বিকাশে ও সুস্থ সমাজ গঠনে সহায়ক ভূমিকা নেবে৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিধায়ক রতন চক্রবর্তী, পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিশ্বজিৎ শীল৷ সভাপতিত্ব করেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার দেব৷ স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া আধিকারিক কাবেরী দেববর্মা৷ জেলাভিত্তিক যুব উৎসবে ১১টি বিষয়ে সাংসৃকতিক প্রতিযােগিতা অনুষ্ঠিত হয়৷

Releated Posts

সিপিআইএমকে দেখলে সাদা গোলাপ নিয়ে এগিয়ে যান: বিপ্লব দেব

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’-এর ১৩৮তম পর্বকে ঘিরে রবিবার রাজ্যের বিভিন্ন বুথে দলীয় কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 27, 2026

বামুটিয়ায় মানিক সরকারের কনভয়ে হামলার অভিযোগ, আগরতলায় সিপিআইএমের বিক্ষোভ মিছিল

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: বামুটিয়ার কালীবাজার এলাকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কনভয় আটকে হামলার চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByReshmi Debnath Sep 27, 2026

গাড়ি বন্ধক রেখে প্রতারণার অভিযোগ, আমতলী থানার পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ গাড়ির মালিকের

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: গাড়ি ভাড়া দেওয়ার পর মালিকের অজান্তে তা অন্যের কাছে বন্ধক রেখে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 27, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন সোমবার, ঊনকোটিতে জোরদার নিরাপত্তা

কৈলাসহর, ২৭ সেপ্টেম্বর: আগামীকাল, সোমবার রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে ভিলেজ কাউন্সিল নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই গোটা রাজ্যে…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top