News Flash

  • Home
  • Uncategorized
  • সিদ্ধিআশ্রমে মহিলার গলার হার ছিনতাই
Image

সিদ্ধিআশ্রমে মহিলার গলার হার ছিনতাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর৷৷ এক দুঃসাহসিক ঘটনায় দিনদুপুরে মহিলার গলার হার ছিনিয়ে নিল দুই দুষৃকতী৷ ঘটনা সোমবার সিদ্ধি আশ্রমের শিবপল্লী এলাকায়৷
ঘটনার বিবরণে জানা যায়, বিকেল প্রায় সাড়ে তিনটা নাগাদ ব্যাঙ্ক থেকে বাড়ি ফিরছিলেন নীলিমা দে মজুমদার৷ তিনি যখন বাড়ির হাটছিলেন, পেছনদিকে থেকে বাইকে চড়ে আসা দুই দুষৃকতী মহিলার গলায় থাকা স্বর্ণের হার ছিনতাই করে নেয়৷


ঘটনার পর দেখা যায় স্থানীয় সিসিটিভি ফুটেজে ধরা পরে ছিনতাইকারীরা৷ তবে, একজন দুষৃকতী হেলমেট পরিধান করে থাকায় তার চেহেরা দেখা যাচ্ছে না এবং অন্যদিকে বাইকের নম্বরও পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে না৷
পরবর্তী সময়ে আমতলী পুলিশকে গোটা ঘটনা জানানো হলে, শীঘ্রই অপরাধীরা জালে উঠবে বলে আশ্বাস প্রদান করা হয়৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় জনগণের মধ্যে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top