News Flash

  • Home
  • Uncategorized
  • ৩০ ডিসেম্বর বিক্ষোভরত কৃষকদের সঙ্গে আলোচনায় বসতে চায় কেন্দ্র
Image

৩০ ডিসেম্বর বিক্ষোভরত কৃষকদের সঙ্গে আলোচনায় বসতে চায় কেন্দ্র

নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর (হি. স.): ৩০ ডিসেম্বর, বুধবার কৃষকদের সঙ্গে বৈঠকে বসতে চায় কেন্দ্র। সোমবার দিল্লি-হরিয়ানা সীমান্তে এক মাসেরও বেশি সময় ধরে বিক্ষোভ দেখানো কৃষকদের উদ্দেশ্যে এই বার্তা দিয়েছে কেন্দ্রীয় সরকার। এদিন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের সচিব সঞ্জয় আগরওয়াল আন্দোলনরত ৪০ টি কৃষক সংগঠনের নেতাদের চিঠি দিয়ে অনুরোধ করেছেন যে ৩০ ডিসেম্বর বুধবার দুপুরে রাজধানী দিল্লির বিজ্ঞান ভবনে কৃষকদের সঙ্গে বৈঠকে বসতে চায় কেন্দ্র। 

এই বৈঠকের মাধ্যমে সমাধান সূত্র বের করতে তৎপর কেন্দ্রীয় সরকার বলে চিঠিতে জানানো হয়েছে। এর আগে ২৪ ডিসেম্বর কৃষিমন্ত্রকের যুগ্ম সচিব বিবেক আগারওয়াল কৃষক সংগঠনগুলিকে চিঠি লিখে নতুনভাবে বৈঠকে বসতে অনুরোধ করেছিলেন। কেন্দ্রীয় সরকারের প্রস্তাব মেনে নিয়ে কৃষক সংগঠনগুলির বৈঠকে বসতে রাজি হয়। এসব সংগঠনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে তারা ২৯ ডিসেম্বর বৈঠকে বসতে চায়। কিন্তু এদিন সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ২৯ ডিসেম্বর এর পরিবর্তে ৩০ ডিসেম্বর হোক বৈঠক।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top