News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষকদের কথা শুনে, কৃষি আইন প্রত্যাহার করা উচিত সরকারের : প্রিয়াঙ্কা
Image

কৃষকদের কথা শুনে, কৃষি আইন প্রত্যাহার করা উচিত সরকারের : প্রিয়াঙ্কা

নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর (হি.স.): কৃষি আইনের বিরুদ্ধে এবং কৃষক-স্বার্থে ফের সরব হলেন কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা। সোমবার প্রিয়াঙ্কা জানালেন, কৃষকদের কথা শুনে, কৃষি আইন প্রত্যাহার করা উচিত সরকারের। তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে এক মাসেরও বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন অন্নদাতারা। হাড় কাঁপানো ঠাণ্ডার মধ্যেই দিল্লির বিভিন্ন সীমায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। মোদী সরকারের কাছে কৃষকদের একটাই দাবি, বাতিল করতে হবে তিনটি কৃষি বিল। সরকার অবশ্য আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যা মেটাতে প্রস্তুত।

এমতাবস্থায় সোমবার সকালে কংগ্রেসের ১৩৬ তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের ফাঁকে, সাংবাদিকদের প্রিয়াঙ্কা জানান, কৃষকদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে বাধ্য সরকার। প্রিয়াঙ্কা বলেন, কৃষকদের সম্পর্কে যে ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে, তা পাপ ছাড়া কিছু নয়। কৃষকদের কথা শোনা উচিত সরকারের এবং কৃষি আইন প্রত্যাহার করা উচিত। প্রসঙ্গত, কিছু দিন আগেই কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে রাষ্ট্রপতি ভবন যাওয়ার পথে আটক হয়েছিলেন প্রিয়াঙ্কা।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top