News Flash

  • Home
  • Uncategorized
  • বুকে সংক্রমণ, দিল্লির এইমস-এ চিকিৎসাধীন ত্রিবেন্দ্র সিং রাওয়াত
Image

বুকে সংক্রমণ, দিল্লির এইমস-এ চিকিৎসাধীন ত্রিবেন্দ্র সিং রাওয়াত

নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর (হি.স.): দেহরাদূনের দুন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এ ভর্তি করা হল উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতকে। গত ১৮ ডিসেম্বর ত্রিবেন্দ্র সিং রাওয়াতের করোনাভাইরাস-রিপোর্ট পজিটিভ এসেছিল। এরপর থেকে বাড়িতেই আইসোলেশনে ছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর স্ত্রী এবং মেয়েও করোনা-সংক্রমিত। শরীরে হালকা জ্বর থাকায় রবিবার সন্ধ্যায় মেডিক্যাল চেক-আপের জন্য দুন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীকে। এরপর মুখ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়।

কিন্তু, সোমবার দেহরাদূনের দুন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে দিল্লির এইমস-এ ভর্তি করা হল উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতকে। মুখ্যমন্ত্রীর চিকিৎসক ডাঃ এন এস বিশত জানিয়েছেন, ত্রিবেন্দ্র সিং রাওয়াতের বুকে সংক্রমণ ধরা পড়েছে। দিল্লির এইমস মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। চিকিৎসকদের একটি টিম উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top