News Flash

  • Home
  • Uncategorized
  • মহিলার সাথে ফস্টিনস্টি, আটক টিএসআর জওয়ান
Image

মহিলার সাথে ফস্টিনস্টি, আটক টিএসআর জওয়ান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর৷৷ ঊনকোটি জেলার কৈলাশহর এর বিদ্যানগর গ্রামে এক টিএসআরকে অসংলগ্ণ অবস্থায় আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনগণ৷ আটক টিএসআর জোয়ানের নাম মুন্না রায়৷ সে ১৩ নম্বর ব্যাটেলিয়ান এর জওয়ান বলে জানা গেছে৷


সংবাদ সূত্রে জানা গেছে কৈলাশহরের বিদ্যানগর গ্রামে এক মহিলা ভাড়া থাকতো৷ স্বামীগৃহ ছেড়ে ওই মহিলা বিদ্যানগর গ্রামে ভাড়া বাড়িতে আসে৷ ভাড়া বাড়িতে ওই মহিলা আসার পর থেকেই টিএসআর জোয়ান মহিলার ঘরে আসতো৷ তাতে স্থানীয় জনগণের মনে সন্দেহ ঘনীভূত হতে থাকে৷ গত বেশ কিছুদিন ধরেই স্থানীয় জনগণ তাকে আটক করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল৷গতকাল রাতে টিএসআর জোয়ান ওই মহিলার ভাড়া বাড়িতে আসলে ঘরের ভিতরে তাকে আটক করেন৷তাকে আটক করে খবর দেওয়া হয় কৈলাশহর থানার পুলিশকে৷

পুলিশ আসলে তাকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় জনগণ৷ এলাকাবাসীর অভিযোগ ওই টিএসআর জওয়ান মহিলার ঘরে আসা যাওয়া করত৷স্থানীয় বাসিন্দারা তাতে আপত্তি জানানো সত্ত্বেও টিএসআর জওয়ান তাতে কর্ণপাত করেনি৷ সে কারণেই তাকে ঘরের ভিতরে আটক করে পুলিশকে খবর দেওয়া হয়৷ নারীঘটিত এই ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top