News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্য পাচ্ছে কেন্দ্রের আরও একটি বেস্ট পারফর্মিং এওয়ার্ড
Image

রাজ্য পাচ্ছে কেন্দ্রের আরও একটি বেস্ট পারফর্মিং এওয়ার্ড

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর৷৷ কেন্দ্রীয় সরকারের আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক প্রধানমন্ত্রী আবাস যোজনা (নগর)-এর অধীনস্ত কাজ সম্পাদন করার জন্য ত্রিপুরাকে উত্তর-পূর্ব ও পাহাড়ি রাজ্যগুলির মধ্যে ‘‘বেস্ট পারফর্মিং স্টেট’’-এর মর্যাদা দিয়েছে৷ আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে বেস্ট পারফর্মিং এওয়ার্ড প্রদান করেছে ও বিলোনিয়া মিউনিসিপ্যাল কউন্সিলকে বেস্ট পারফর্মিং সম্মান প্রদান করেছে৷ আগামী ১ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সম্মান প্রদান করবেন৷


এই ব্যাপারে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, আজ রাজ্যের জন্য অত্যন্ত গর্বের দিন৷ আমরা এই দিশাতেই ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে চাই৷ ত্রিপুরার সার্বিক বিকাশের স্বার্থে সরকার কাজ করছে৷ আগামী দিনে এই কাজের ধারাকে তরান্বিত করাই আমাদের লক্ষ্য৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top