News Flash

  • Home
  • Uncategorized
  • জয়নগরে পুলিশের জালে আটক কুখ্যাত নেশা কারবারি
Image

জয়নগরে পুলিশের জালে আটক কুখ্যাত নেশা কারবারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ জয়নগর এলাকা থেকে এক নেশা কারবারিকে আটক করেছে আগরতলা পশ্চিম থানার পুলিশ৷ আটক নেশা কারবারীর নাম সেলিম মিয়া৷ জানা গেছে দীর্ঘদিন ধরেই নেশা কারবরের সঙ্গে জড়িত রয়েছে৷ তার বিরুদ্ধে বিভিন্ন থানায় নির্দিষ্ট ধারায় মামলা রয়েছে৷


পুলিশ দীর্ঘদিন ধরে তাকে আটক করার জন্য খোঁজ ছিল৷অবশেষে আগরতলা পশ্চিম থানার পুলিশের জালে ধরা পড়ে নেশা কারবারি সেলিম মিয়া৷তাকে জিজ্ঞাসাবাদ করে আরো বেশ কয়েকজনের নাম ধাম উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছে পুলিশ৷উল্লেখ্য রাজ্য সরকার রাজ্যকে নেশা মুক্ত রাজ্য গঠন করার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে৷

রাজ্য সরকারের এই পরিকল্পনাকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে নেশা কারবারিরা নানা কৌশলে তাদের নেশা কারবার অব্যাহত রেখেছে৷পুলিশ ও নিরাপত্তা কর্মীরা এই স্বভাবের নেশা কারবারিদের জালে তোলার জন্য তৎপরতা অব্যাহত রেখেছে৷ পুলিশ জানিয়েছে গত কয়েকদিন আগে এক কুখ্যাত নেশাখোর বারীকে আটক করতে সক্ষম হয়েছিল পুলিশ৷তাকে জিজ্ঞাসাবাদ করে সেলিম মিয়া নামে অপর এক নেশা কারবারীর আস্তানা সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর পায় পুলিশ৷ সে অনুযায়ী তল্লাশি চালিয়ে জয়নগর এলাকা থেকে সেলিম মিয়া নামে নেশা কারবারীকে আটক করতে সক্ষম হয়েছে আগরতলা পশ্চিম থানার পুলিশ৷ আটক নেশা কারবারিকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে পুলিশ৷ তাকে আগামীকাল আদালতে সোপর্দ করা হবে৷পুলিশ রিমান্ডে এনে তাকে আরো জিজ্ঞাসাবাদ করে তথ্য উদ্ধারের চেষ্টা চালাবে আগরতলা পশ্চিম থানার পুলিশ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top