News Flash

  • Home
  • Uncategorized
  • তেলিয়ামুড়ায় রাবারের গুদামে আগুন, প্রচুর ক্ষতি
Image

তেলিয়ামুড়ায় রাবারের গুদামে আগুন, প্রচুর ক্ষতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর৷৷ তেলিয়ামুড়া থানা এলাকার ভূমিহীন কলোনিতে একটি রাবারের গুদামে অগ্ণিকাণ্ডের ঘটনা ঘটেছে৷ সংবাদ সূত্রে জানা গেছে, দুসৃকতিকারীরা রাতের অন্ধকারে আগুন ধরিয়ে দেয়৷


রাবারের গুদামের মালিকের নাম বুলু নাথ শর্মা৷রাবারের গুদামের মালিক জানিয়েছেন অগ্ণিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তিন লক্ষাধিক টাকা৷ এটি একটি নাশকতামূলক অগ্ণিকাণ্ডের ঘটনা বলে রাবারের গুদামের মালিক জানিয়েছেন৷ এ ব্যাপারে তেলিয়ামুড়া থানায় একটি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ৷উল্লেখ্য ইতিপূর্বে রাজ্যের বিভিন্ন স্থানে রাবারের গুদামে অগ্ণিকাণ্ডের এ ধরনের ঘটনা ঘটেছে৷এ ধরনের নাশকতামূলক অগ্ণিকাণ্ডের ঘটনা ঘিরে রাপার চাষি এবং রাফার গুদামজাত করার সঙ্গে জড়িত লোকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top