News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াইয়ে যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার
Image

খোয়াইয়ে যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৭ ডিসেম্বর৷৷ খোয়াই কলেজ সংলগ্ণ এলাকার ড্রেন থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মৃত যুবকের নাম নিরঞ্জন দে৷ বাড়ি লাল ছড়া এলাকায়৷ সংবাদ সূত্রে জানা গেছে, কয় কলেজের পেছনদিকে ড্রেনে ওই যুবক পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজনরা৷ যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় জনগণ খোয়াই থানার পুলিশকে খবর দেন৷


খবর পেয়ে খোয়াই থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে৷ সেখান থেকে তার মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খোয়াই জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়৷ মৃতদেহটি শনাক্ত করতে সক্ষম হয়েছেন স্থানীয় জনগণ৷মৃতদেহটি শনাক্ত হওয়ার পরপরই পুলিশের পক্ষ থেকে তাঁর বাড়িতে খবর পাঠানো হয়৷ খবর পেয়ে পরিবারের লোকজন ছুটে আসেন৷ কান্নায় ভেঙ্গে পড়েন পরিবার-পরিজনরা৷


কিভাবে এই মৃত্যুর ঘটনা ঘটেছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি৷এ বিষয়ে জানতে চাওয়া হলে খোয়াই থানার পুলিশ জানিয়েছে প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুর জনিত একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই এ বিষয়ে নিশ্চিত হবে পুলিশ৷এটি অস্বাভাবিক মৃত্যু না কোন পরিকল্পিত হত্যাকাণ্ড তা নিয়ে স্থানীয় জনমনে কৌতুহলের সৃষ্টি হয়েছে৷ পুলিশ অবশ্য বিষয়টি খতিয়ে দেখছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top