News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্চায়েত নির্বাচনে হিমাচল প্রদেশের প্রতিটা কোনায় ভালো ফল করবে বিজেপি : অনুরাগ ঠাকুর
Image

পঞ্চায়েত নির্বাচনে হিমাচল প্রদেশের প্রতিটা কোনায় ভালো ফল করবে বিজেপি : অনুরাগ ঠাকুর

নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর (হি. স.): হিমাচল প্রদেশের আসন্ন পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের প্রতিটি কোনায় ভালো ফল করবে বিজেপি। রবিবার এই দাবি করেছেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অনুরাগ ঠাকুর। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে রাজ্যবাসীকে উদ্দেশ্য করে দেওয়া নিজের ভাষণে অনুরাগ ঠাকুর জানিয়েছেন, আমরা হায়দরাবাদ, জম্মু ও কাশ্মীর, উত্তরপ্রদেশ, বিহারে নির্বাচনে জয়যুক্ত হয়েছি। আগামী দিনে হিমাচলপ্রদেশ পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি নিশ্চিত রাজ্যের প্রতিটি কোনায় বিজেপি ভালো ফল করবে।


 উল্লেখ করা যেতে পারে হিমাচলপ্রদেশে বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে রাজ্যবাসী উদ্দেশ্যে বক্তব্য রাখেন অনুরাগ ঠাকুর। এর আগে বক্তব্য রেখেছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। হিমাচলপ্রদেশে রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছিল ২০২১ সালের জানুয়ারির ১৭, ১৯, ২১ তারিখে তিন দফায় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন রাজ্যবাসীর উদ্দেশে দেওয়া ভাষণে অনুরাগ ঠাকুর দাবি করেছেন যে কেন্দ্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার রাজ্যে আরো বিনিয়োগ টানার জন্য ক্রমাগত কাজ করে চলেছে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top