News Flash

  • Home
  • Uncategorized
  • চালকহীন ট্রেনের উদ্বোধন সোমবার করবেন প্রধানমন্ত্রী
Image

চালকহীন ট্রেনের উদ্বোধন সোমবার করবেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর (হি. স.): সোমবার দিল্লি মেট্রোর ম্যাজেন্টা লাইনে (জনকপুরি পশ্চিম – বোটানিক্যাল গার্ডেন) ভারতের প্রথম চালকহীন ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সকাল ১১ টা নাগাদই উদ্বোধন করবেন তিনি। এর পাশাপাশি এয়ারপোর্ট এক্সপ্রেস লাইনের ন্যাশনাল কমন মবিলিটি কার্ড (এনসিএমসি) এর আনুষ্ঠানিক সূচনা করবেন তিনি।


রবিবার প্রধানমন্ত্রীর দফতর থেকে জারি করা এক লিখিত বিবৃতিতে জানানো হয়েছে ন্যাশনাল ক্যাপিটাল রিজনে পরিবহন এর পরিসর বৃদ্ধি করার পাশাপাশি সচ্ছল যাতায়াতের ক্ষেত্রে উদ্ভাবনের মাধ্যমে নতুন যুগের হতে চলেছে। বিশ্বের সাত শতাংশ চালকহীন মেট্রো পরিষেবার অন্তর্গত হতে চলেছে ডিএমআরসি। প্রথম পর্যায় ৩৭ কিলোমিটার বিস্তৃত ম্যাজেন্টা লাইনে চালকহীন ট্রেন চলবে। পরবর্তী পর্যায়ে ৫৭ কিলোমিটার বিস্তৃত পিঙ্ক লাইনে (মজলিস পার্ক- শিব বিহার) চালকহীন ট্রেন চলাচল করবে। ২০২১ সালের মধ্যবর্তী সময় থেকে এই পরবর্তী পর্যায়ে কাজ শুরু হবে। 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top