News Flash

  • Home
  • Uncategorized
  • বিদেশি পণ্যের ভারতীয় পরিপূরক বেছে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী
Image

বিদেশি পণ্যের ভারতীয় পরিপূরক বেছে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর (হি. স.): বছরের শেষ মান কি বাতে ভোকাল ফর লোকালের সপক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের উৎপাদনকারী এবং উদ্যোগপতিদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন যে বিশ্বমানের পণ্য তৈরি করতে হবে। পাশাপাশি জনসাধারণের উদ্দেশ্যে তার আহবান বিদেশি পণ্যের ভারতীয় পরিপূরক বেছে নিতে হবে।  
এদিনের মান কি বাতে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘ আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাই প্রত্যেকদিন যেসব পণ্য আপনারা ব্যবহার করেন তার একটি তালিকা তৈরি করুন। সেই তালিকায় দেখুন কোন পণ্যটি বিদেশের সঙ্গে সম্পর্কিত। যা আমাদের জীবনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। এর পরিপূরক বেছে নেওয়াটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। ‘


করোনা পরিস্থিতি যে অনেক পরিসর তৈরি করে দিয়েছে তার ওপর আলোকপাত করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, করোনা ভাইরাসের জন্য পণ্য সরবরাহ বা সাপ্লাই চেন গোটা বিশ্বে ব্যাহত হয়েছে। কিন্তু প্রতিটা সংকট থেকেই আমরা নতুন করে অনেক কিছু শিখি। ভারত নিজের নতুন সক্ষমতা বৃদ্ধি করতে পেরেছে। এই ধরনের সক্ষমতাকে আত্মনির্ভরতা বা স্বাবলম্বী হিসেবে আমরা আখ্যা দিতে পারি। এটাই সেই সময় যখন আমরা ‘ জিরো ইফেক্ট, জিরো ডিফেক্ট ‘ নীতির ওপর ভরসা করে চলতে পারি। যখন প্রতিটা বাড়িতে ভোকাল ফর লোকাল প্রতিধ্বনিত হচ্ছে তখন এটা নিশ্চিত করতে হবে আমাদের পণ্যগুলি যেন বিশ্বমানের হয়। বিশ্বের সেরা পণ্যটা যেন ভারতে হয় তা নিশ্চিত করতে হবে।

এর জন্য আমাদের উদ্যোগপতিদের এবং যারা স্টার্টআপ করছে তাদেরকে এগিয়ে আসতে হবে। এক বছরের মধ্যে ভারতীয়দের মানসিকতার বিপুল পরিবর্তন এসেছে। এমনকি অর্থনীতিবিদরাও পরিস্থিতিটা অনুধাবন করতে পারেনি। ক্রেতারা এখন মেড ইন ইন্ডিয়ার পণ্য কিনতে চাইছে। মানুষের মানসিকতা এটি একটি বড় পরিবর্তন। জনগণের মানসিকতায় বিপুল পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গিয়েছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top