News Flash

  • Home
  • Uncategorized
  • শান্তিরবাজারে পুড়ল বসত ঘর নাশকতার গন্ধ পাচ্ছেন গৃহস্বামী
Image

শান্তিরবাজারে পুড়ল বসত ঘর নাশকতার গন্ধ পাচ্ছেন গৃহস্বামী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার জুলাই বাড়ির বণিকপাড়ায় অগ্ণিকাণ্ডে বসতঘর ভস্মীভূত হয়ে গেছে৷ সংবাদ সূত্রে জানা গেছে শনিবার আকস্মিকভাবে বণিকপাড়ার একটি বাড়িতে অগ্ণিসংযোগের ঘটনা ঘটে৷ বাড়ির মালিকের নাম আশিস দত্ত৷ স্থানীয় লোকজন রা বাড়িতে আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা এগিয়ে যান৷


খবর পাঠানো হয় দমকল বাহিনীকে৷খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে৷দমকল বাহিনীর জওয়ানরা স্থানীয় জনগণের সহযোগিতা নিয়ে আগুন আয়ত্তে আনতে সক্ষম হয়৷তবে অগ্ণিকাণ্ডে বাড়ির একটি ঘর সম্পূর্ণভাবে ভষ্মিভূত হয়ে গেছে৷ দমকল বাহিনীর তৎপরতায় বাড়ির অন্যান্য ঘর অক্ষত অবস্থায় রয়েছে৷ অগ্ণিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি৷

শর্ট সার্কিট থেকে অগ্ণিকাণ্ডের সূত্রপাত নাকি এটি কোন নাশকতামূলক অগ্ণিকাণ্ডের ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ৷বসত বাড়িতে অগ্ণিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যেতে বাধ্য চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ এদিকে এ ঘটনার খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান৷অগ্ণিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আপৎকালীন আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে৷পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতি নিরূপণের পর প্রয়োজনীয় আর্থিক সাহায্য প্রদান করা হবে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে৷এদিকে পুলিশ এবং দমকল বাহিনীর জওয়ানরা অগ্ণিকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধানের জন্য তদন্ত শুরু করেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top