News Flash

  • Home
  • Uncategorized
  • কৈলাসহরে উচ্চ ক্ষমতার বিদ্যুতের তারে আগুন, আতঙ্ক
Image

কৈলাসহরে উচ্চ ক্ষমতার বিদ্যুতের তারে আগুন, আতঙ্ক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর৷৷ ঊনকোটি জেলার কৈলাশহর পি ডব্লিউ ডি রোড উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ পরিবাহি তারে আগুন আগুন ধরে যায় শুক্রবার৷ তাতে সংশ্লিষ্ট এলাকার জনগণের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়৷ ঘটনার সঙ্গে সঙ্গেই স্থানীয় লোকজন দমকল বাহিনীকে খবর দেন৷


খবর দেওয়া হয় বিদ্যুৎ নিগমের অফিসে৷খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে৷ ছুটে আসেন বিদ্যুৎ নিগমের কর্মীরাও৷ দমকল বাহিনীর জওয়ানদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে৷ ফলে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে এলাকাটি৷


এলাকাবাসীর অভিযোগ ওই এলাকায় উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ পরিবাহী তারের অগ্ণিসংযোগের ঘটনা ঘটে চলছিল৷এসব বিষয়ে স্থানীয় জনগণের পক্ষ থেকে বিদ্যুৎ নিগমের দৃষ্টি আকর্ষণ করা হলেও প্রয়োজনীয় কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ৷বিদ্যুৎ নিগমের গাফিলতির কারণেই শুক্রবার সকালে অগ্ণিসংযোগের ঘটনা ঘটেছে বলে স্থানীয় জনগণ জানিয়েছেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top