News Flash

  • Home
  • Uncategorized
  • বর্তমান সরকার মানুষের কথা শুনে না : মানিক দে
Image

বর্তমান সরকার মানুষের কথা শুনে না : মানিক দে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর৷৷ শুক্রবার সিআইটিইউ কার্যালয়ে ট্রাক এন্ড মিনিট্রাক ড্রাইভার্সের উদ্যোগে সম্মেলন অনুষ্ঠিত হয়৷ সম্মেলনে উপস্থিত ছিলেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে৷ তিনি বক্তব্য রেখে বলেন, বর্তমান সরকার মানুষের কথা শুনে না৷ এই সরকারের মিথ্যে প্রলোভন দেওয়া শক্তি আছে৷ সারাদেশে যখন মানুষ কর্মহীন হয়ে পড়ছে৷ তখন পশ্চিমবঙ্গে ভোট জেতার জন্য বিজেপি প্রতিশ্রুতি দিচ্ছে ৭৫ লক্ষণ চাকুরি প্রদান করবে৷


কিন্তু এ ধরনের ভুল মানুষ যখন বুঝতে পারে তখন অনুসূচনা হয় মানুষের৷ মানুষ আগের জায়গায় পুনরায় ফিরে আসে বলে আশঙ্কা প্রকাশ করেন মানিক দে৷ দেশে এই সরকারটা মোদি এবং আম্বানির সরকার, সাধারণ মানুষের সরকার নয়৷ দেশে কোভিড পরিস্থিতিতে যখন সাধারণ মানুষের আয় ৫০ শতাংশ কমেছে, তখন আম্বানির মতো কিছু পুঁজিপতিদের আয় ৪৬ শতাংশ বেড়েছে৷ ফলে মানুষের ক্রয় ক্ষমতা কমেছে৷ বাজারে প্রভাব পড়েছে৷ বহু শিল্প-কারখানার দরজা বন্ধ হয়ে গিয়েছে৷ পুঁজিপতিদের হাতে দেশের নিয়ন্ত্রণ ব্যবস্থা চলে গেছে বলে আশঙ্কা প্রকাশ করলেন শ্রী দে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top