News Flash

  • Home
  • Uncategorized
  • মোদীজি কৃষকদের সত্যিকারের বন্ধু : অমিত শাহ
Image

মোদীজি কৃষকদের সত্যিকারের বন্ধু : অমিত শাহ

নয়াদিল্লি, ২৫ ডিসেম্বর (হি.স.): মোদীজি কৃষকদের সত্যিকারের বন্ধু। এমএসপি নিয়ে কৃষকদের বিভ্রান্ত করছে বিরোধীরা। শুক্রবার দিল্লির মেহরৌলিতে আয়োজিত কৃষক সম্মেলনে এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী এদিন বলেছেন, ‘প্রতি ভারতবাসীর জন্য আজ ভীষণ গুরুত্বপূর্ণ দিন। এদিনই জন্ম নিয়েছিলেন দুই মহাপুরুষ, যাঁরা ভারতের ভবিষ্যত গঠনে বড় ভূমিকা নিয়েছিলেন। একজন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী এবং অপরজন পণ্ডিত মদন মোহন মালব্য।’

স্বরাষ্ট্রমন্ত্রী এদিনের কিশান সম্মেলনে বলেন, এমএসপি নিয়ে কৃষকদের বিভ্রান্ত করছে বিরোধীরা। আমি কৃষকদের আশ্বস্ত করতে চাই, এমএসপি ব্যবস্থা থাকবে। কৃষকদের স্বার্থেই তিনটি কৃষক বিল। এমএসপি ব্যবস্থা কেউ সরাতে পারবে না অথবা কৃষকদের থেকে কেউ তাঁদের জমি কেড়ে নিতে পারবে না। উন্মুক্ত হৃদয়ে কৃষকদের সঙ্গে কথা বলতে প্রস্তুত রয়েছে সরকার। শুক্রবারই প্রধানমন্ত্রী কিশান সম্মান নিধি যোজনার অধীনে পরবর্তী কিস্তি হিসেবে ৯ কোটিরও বেশি কৃষককে ১৮ হাজার কোটি টাকা প্রদান করেছেন প্রধানমন্ত্রী। তার আগে অমিত শাহ বলেছেন, মোদীজি কৃষকদের সত্যিকারের বন্ধু।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top