News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা : বিদেশ ফেরত নাগরিকদের আরটি-পিসিআর টেস্ট বাধ্যতামূলক
Image

করোনা : বিদেশ ফেরত নাগরিকদের আরটি-পিসিআর টেস্ট বাধ্যতামূলক

আগরতলা, ২৪ ডিসেম্বর (হি.স.)৷৷ ত্রিপুরায় সমস্ত আন্তর্জাতিক বিমান যাত্রী এবং ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে বিদেশ-ফেরত নাগরিকদের আরটি-পিসিআর টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে৷ করোনা-র দ্বিতীয় সংস্করণের ভয়াবহতায় সাবধানতা অবলম্বনে ত্রিপুরা সরকার এই সিদ্ধান্ত নিয়েছে৷ রাজ্যের মন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, করোনা মোকাবিলায় কেন্দ্রীয় নির্দেশিকা অনুযায়ী সমস্ত ব্যবস্থা নিতে প্রস্তুত ত্রিপুরা সরকার৷


প্রসঙ্গত, ইংল্যান্ড (ইউকে)-এ করোনা-র দ্বিতীয় সংস্করণ ইতিমধ্যে ভয়ঙ্কর রূপ নিতে শুরু করেছে৷ বিশেষজ্ঞদের দাবি, কোভিড-১৯ থেকেও এই ভাইরাস আরও বেশি ভয়ঙ্কর৷ করোনা-র দ্বিতীয় সংস্করণ ৭০ শতাংশ বেশি দ্রুত সংক্রমণ ছড়াতে সক্ষম বলে চিহ্ণিত হয়েছে৷ স্বাভাবিকভাবেই, গোটা বিশ্ব জুড়ে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে৷ ভারত সরকার ৩১ ডিসেম্বর পর্যন্ত ইউকে থেকে সমস্ত বিমান স্থগিত রেখেছে৷ তাছাড়া, ইউকে-ফেরত প্রত্যেকের নমুনা পরীক্ষা এবং কঠোর নজরদারিতে রাখার ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার৷

শিক্ষামন্ত্রী বলেন, ত্রিপুরা করোনা মোকাবিলায় অতিরিক্ত সাবধানতা অবলম্বন করবে৷ তাই, সমস্ত আন্তর্জাতিক বিমানযাত্রী এবং ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে বিদেশ-ফেরত দেশি-বিদেশি নাগরিকদের আরটি-পিসিআর টেস্ট বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে৷ তাঁর কথায়, বিমানবন্দরে স্ক্রিনিং প্রক্রিয়াকে আরও শক্তিশালী করেছে রাজ্য স্বাস্থ্য দফতর৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top